অভাবীদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে শাড়ি! সবই মুখ্যমন্ত্রীর উপহার

কোভিড পরিস্থিতিতে রাজ্যের অনেক পরিবারের মহিলাদেরই নতুন শাড়ি হচ্ছে না আর্থিক দুরাবস্থার কারনে। সেই সব মহিলাদের মুখে উৎসব মরশুমে হাসি ফোটাতে চলেছে 'পুজোয় দিদির উপহার।' সকলেই পেতে চলেছেন নতুন শাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রতিটি ব্লকের অভাবী পরিবারের মহিলাদের হাতে পুজোর উফার বাবদ নতুন শাড়ি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কর্মসূচীর মাধ্যমে এই শাড়ি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে ‘পুজোয় দিদির উপহার।’ কোভিড পরিস্থিতি ও লকডাউনের জেরে রাজ্যের অনেক মানুষেরই এখন আর্থিক সঙ্কট চলছে। এই অবস্থায় অনেক বাড়িরই মহিলাদের এবার পুজোর সময় নতুন শাড়ি হচ্ছে না। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে অভাবী মানুষদের হাতে এই পুজোর উপহার তুলে দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই শাড়ি পাবেন মহিলারা।

পুজোর মরশুমে নতুন পোশাক না হওয়ার জন্য যাতে মহিলাদের মন খারাপ না হয়, সেই কারণেই রাজ্য সরকার এই বিশেষ উদ্যোগ নিচ্ছে। গতবছরও রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারেও সেই সিদ্ধান্তই নতুন কর্মসূচীর আওতায় আনা হয়েছে। নাম দেওয়া হয়েছে, ‘পুজোয় দিদির উপহার।’ এই কর্মসূচীর মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লকের অভাবী পরিবারের মহিলাদের হাতে তুলে দেওয়া হবে এই শাড়ি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বস্ত্র দফতর এই শাড়ির জোগান দেবে। এই কর্মসূচী পালনে যাতে কোনও রকম দুর্নীতি না হয় তাঁর জন্য নবান থেকে এই কর্মসূচীর মনিটরিং করা হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের কয়েক হাজার মহিলা উপকৃত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে। পুজোর দিনগুলিতে এদের সবার মুখে হাসি ফুটবে নতুন শাড়ি পেয়ে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের