‘মাটির ছেলে কেষ্ট’, নির্বাচনী প্রচারে গিয়ে জেলবন্দি অনুব্রতর প্রশংসায় মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনী প্রচারে গিয়ে জেলবন্দি  অনুব্রত  মণ্ডলের প্রশংসা করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।  সেই সঙ্গে কি গুণ রয়েছে ‘কেষ্ট’ মধ্যে, তাও প্রকাশ্যে  সামনে আনেন  তৃণমূল নেত্রী। এদিনের সভা থেকে তিনি বলেন, অনুব্রত ছিলেন বড় মনের মানুষ। একেবারে ‘মাটির ছেলে’।

বোলপুরের দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে প্রচারে পূর্ব বর্ধমানে আউশগ্রামে জনসভা করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে তিনি একের পর এক মন্তব্য করলেন। তৃণমূল নেত্রী বলেন,” কেষ্টর কেসের মধ্যে কি রয়েছে জানি না। তবে কোন গরীব মানুষ ওঁর কাছে গেলে কখন খালি হাতে ফেরাত না। কেষ্ট  বীরভূমকে খুব ভাল ভাবে চিনত।” এরপরেই বীরভূমে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়েও বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিম।

বুধবারের সভা থেকে মমতা আরও বলেন,”কেষ্ট এখন বীরভূমে নেই। ওঁর মেয়ে সুকন্যাকে ও পরিকল্পনা করে গ্রেফতার করা হয়েছে। আমি জোর দিয়ে বলতে পারি ভোট মিটলেই ওদের ছেড়ে দেওয়া হবে। কারণ , অনুব্রত যাতে ভোট দিতে না পারে সেইজন্যই গ্রেফতার করা হয়েছে।” 

উল্লেখ্য, গরুপাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি তিহার জেলে বন্দি রয়েছেন। অন্যদিকে এই একই মামলায় জেলবন্দি রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। কবে তারা জেল থেকে ছাড়া পাবেন তা এখন অধরা। এই পরিস্থিতিতে বারবার ‘কেষ্ট’ পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতারা।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ