এই মুহূর্তে




‘বিবেকবোধহীন, অপরিকল্পিত SIR বন্ধ করুন’, BLO-র মৃত্যুতে কমিশনকে আক্রমণ মমতার

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচন কমিশন SIR-এর ঘোষণা করতেই রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকলেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এমন আতঙ্কেই জবুথুবু রাজ্যবাসী। আতঙ্কে প্রানহানির ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, SIR-এর ফর্ম বিলি করার অতিরিক্ত চাপ সইতে না পেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কয়েকজন BLO এর। তা নিয়েই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। একের পর এক রাজ্যবাসীর মৃত্যুর ঘটনায় এবার তেতে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানালেন, কমিশনের SIR-এর সিদ্ধান্ত ভুল, অবিলম্বে SIR বন্ধ করা উচিত। বুধবার (১৯ নভেম্বর) সকালে জলপাইগুড়ি জেলার মাল বাজারে মৃত্যু হয়েছে শান্তিমুনি এক্কা (৪৮) নামে এক মহিলা BLO-র। দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অর্থাৎ তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে সূত্রের খবর।

এই ঘটনার নেপথ্যেও রয়েছে SIR। নিহত BLO-র পরিবারের অভিযোগ, SIR এর ফর্ম বিলির অত্যাধিক চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন শান্তিমুনি এক্কা। শুধু তাই নয়, দিন কয়েক আগে SIR-এর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ধমানের এক মহিলা BLO। এরপর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এখানেও কাজের চাপকে দায়ী করেছে ওই BLO-র পরিবার। আর রাজ্যে পরপর BLO-এর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। এবং বুধবার নিজের এক্স হ্যান্ডেলে কমিশনকে আক্রমণ করে লিখেছেন, সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই SIR করা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে ন্যায়সঙ্গত ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং আরও প্রাণহানির আগে অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

 

তিনি আরও বলেন, ‘আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারালাম। শ্রীমতি শান্তিমুনি এক্কা, একজন আদিবাসী মহিলা, একজন অঙ্গনওয়াড়ি কর্মী। যিনি চলমান SIR কাজের অসহনীয় চাপের মুখে আত্মহত্যা করেছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। SIR শুরু হওয়ার পর থেকে রাজ্যে ইতিমধ্যেই ২৮ জন প্রাণ হারিয়েছেন। কেউ ভয় এবং অনিশ্চয়তার কারণে, আবার কেউ চাপ এবং অতিরিক্ত কাজের চাপের কারণে। তথাকথিত নির্বাচন কমিশনের আরোপিত অপরিকল্পিত, নিরলস কাজের চাপের কারণে এত মূল্যবান জীবন হারিয়ে যাচ্ছে। আগে যে প্রক্রিয়ায় ৩ বছর সময় লাগত, এখন নির্বাচনের প্রাক্কালে রাজনৈ তাক প্রভুদের খুশি করার জন্য ২ মাস সময় বেঁধে দেওয়া হচ্ছে, BLO-দের উপর অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বিবেক দিয়ে কাজ করার এবং আরও প্রাণহানির আগে অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’ উল্লেখ্য, এর আগেও রাজ্যের শাসকদল SIR-এর বিরোধিতা করে প্রশ্ন তুলেছিল যে, এক-দুই মাসের মধ্যে গোটা প্রক্রিয়া কী করে সম্পন্ন করা সম্ভব? ২০০২ সালে প্রায় এক থেকে দেড় বছর ধরে পশ্চিমবঙ্গে SIR-এর কাজ হয়েছিল, সেখানে মাত্র একমাসের মধ্যেই দ্রুততার সঙ্গে ত্রুটিমুক্ত ভোটার তালিকার নিবিড় সংশোধন আদৌ সম্ভব? গত ৯ নভেম্বর পূর্ব বর্ধমানে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় বিএলও নমিতা হাঁসদার। তিনি মেমারির চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বিএলও হিসাবে কাজ করছিলেন। আচমকাই ব্রেন স্ট্রোকের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিংড়িঘাটার মেট্রো নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বেরিয়ে আসবে কি রফাসূত্র?‌

বারাসতে উপেক্ষিত সাহিত্য সম্রাট, যত্নের অভাবে ‘বঙ্কিম ভিলা’র ভগ্নদশা

ঘাসফুল ছেড়ে পদ্মফুলে! সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন‌ নন্দকুমারের তৃণমূল বিধায়ক

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ