জলবন্দি শহর, ব্লু লাইনে আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কয়েকদিন পরে উৎসবের আনন্দে ভাসতে চলেছে বাংলা। তার আগেই বিপর্যয় শহর কলকাতায়। টানা ৫ ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি শহর। তীব্র জলযন্ত্রণায় নাজেহাল শহরবাসী। বৃষ্টি হলেও অফিস যেতেই হচ্ছে। তাই নাজেহাল হচ্ছেন অফিসযাত্রীরা। ট্রেনলাইনে জল জমে যাওয়ায় ট্রেন পরিষেবা ব্যহত হয়েছে। ব্যহত হয়েছে মেট্রো পরিষেবাও।

ব্যাপক বৃষ্টির জেরে ব্যাহত কলকাতা মেট্রো পরিষেবা। ব্লু লাইনে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ। আপ এবং ডাউন দুই লাইনেই পরিষেবা ব্যাহত। ফলে মেট্রো পথে বিচ্ছিন্ন দক্ষিণ কলকাতা। মেট্রো স্টেশনের বাইরে নোটিশও দেওয়া হয়েছে। কলকাতা মেট্রো সূত্রে খবর, প্রবল বৃষ্টির জেরে লাইনে জল ঢুকে যাওয়ায় বিপত্তি। মেট্রোর পক্ষ থেকে জানা হয়েছে,  কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে মহানায়ক উত্তমকুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝামাঝি অংশে জল জমে গিয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা। আপ ও ডাউন দুই লাইনেই সূচি মেনেই চলছে মেট্রো। স্বাভাবিক গ্রিন লাইনেও মেট্রো পরিষেবা। সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান, সূচি মেনেই চলছে মেট্রো।

উৎসবের মরশুমে শহরজুড়ে বিপর্যয়। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। কয়েক ঘন্টাতে কলকাতায় বৃষ্টির প্রায় ডাবল সেঞ্চুরি। শহর কলকাতায় বেশ কয়েক জায়গায় মেঘভাঙ্গা বৃষ্টি দেখা গেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই মেঘ ভাঙা বৃষ্টির সাক্ষী থেকেছে শহর কলকাতা। শহরের ৭ জায়গায় এই ক্লাউডবার্স্ট হয়েছে বলে জানা গিয়েছে। আবার কিছু কিছু জায়গায় দু-তিন ঘন্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির