শরীরে নেই একটুকরো পোশাক, ‘ঝাড়ফুঁক’-র নামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তন্ত্রসাধনার নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। গোঘাটের বালি পঞ্চায়েতের দীঘড়া এলাকায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে তন্ত্রসাধনার কথা বলে প্রতিবেশী নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় এক তান্ত্রিক।সেখানেই তাকে ওষুধ খাওয়ানোর পরে জ্ঞান হারায় নাবালিকা। এরপরেই নির্যাতন করে বলে অভিযোগ ওঠে তান্ত্রিকের বিরুদ্ধে। জ্ঞান ফিরতেই নাবালিকার দেখে তার শরীরে কোনও পোশাক নেই। এরপরেই ভয় পেয়ে যায় সে। তন্ত্রসাধনার জন্য তাঁকে নদীর ধারে নিয়ে যাওয়া হয়েছিল।

সূত্রের খবর, নাবালিকাকে ভয় দেখায় ওই তান্ত্রিক। কাউকে কিছু বললে খুনের হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার পর ওই নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়ে। কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে বলে পরিবারের দাবি। অভিযোগ, ফের কয়েকদিন আগে নাবালিকাকে হেনস্থার চেষ্টা করে ওই তান্ত্রিক। তারপরেই বাধ্য পয়ে পরিবারের কাথে বিষয়টি জানায় সে। এরপরেই থানায় অভিযোগ দায়ের হয়।

বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পরিবার ও স্থানীয়রা গিয়ে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন ওই তান্ত্রিকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় ওই ব্যক্তি তন্ত্রসাধনা করত। এলাকার মহিলাদের মাঝেমধ্যেই উত্ত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত ওই তান্ত্রিক। এই ঘটনার পর থেকে এলাকায় তার কোনও খোঁজ নেই। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। অভিযোগ দায়ের হওয়ার পরে পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। নাবালিকাকে নদীর ধারে সে কীভাবে নিয়ে গেল? পরিবারের কেউ কেন জানতে পারল না সেই নিয়ে উঠল প্রশ্ন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে