পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার 'গুণধর' শিক্ষক। ঘটনায় উত্তাল উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক। ঘটনায় উত্তাল উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা। বচিডাঙ্গা বঙ্গ চরণ রায় স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, সম্প্রতি স্কুল চলাকালীনই ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন অভিযুক্ত শিক্ষক। বাড়িতে ফিরে ছাত্রী কান্নাকাটি শুরু করে এবং বিষয়টি বাবা-মাকে জানায়, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায় পরিবার। এরপরেই তাঁরা ওই শিক্ষকের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। শিক্ষকের নাম কমলেশ বিশ্বাস বলে জানা গিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন স্কুল চলাকালীনই অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। এরপর মেয়েটির শরীরের বিভিন্ন অংশে এবং গোপনাঙ্গে অশ্লীলভাবে স্পর্শ করেন তিনি। কিন্তু জানাজানি হতেই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। জানান, ছাত্রী স্কুলে না আসার কারণে ফাঁকা ঘরে ডেকে তাঁকে আদর করে পড়া বুঝিয়ে দিচ্ছিলেন কমলেশ। তখনই সে ভয়ে কেঁদে ওঠে। এরপরেই বাড়িতে ফিরে সবটা বাবা-মাকে জানায় ছাত্রী। পরিবারের অভিযোগ, স্কুলে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ তাঁদের কিছু জানানোই হয়নি। স্কুলের অন্যান্য ছাত্রী এবং তাঁদের অভিভাবকদের কাছ থেকে তাঁরা এই ঘটনার খবর পান। এরপরই পরিবারের সদস্যরা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ছাত্রীর বাবার দাবি, ‘ঘটনার পর প্রথমে স্কুলের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষক মেয়েকে আদর করেছিলেন। সেই কারণেই সে কান্নাকাটি জুড়ে দেয়। সেই সময় বিষয়টি নিয়ে আমাদের অন্য কোনও সন্দেহ করেননি। পরে বিস্তারিত ঘটনা জানতে পেরে আমরা পুলিশের দ্বারস্থ হই।’ এই মুহূর্তে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ছাত্রীর পরিবারসহ এলাকার মানুষজন ওই অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্কুলের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে পাকিস্তানে মৃত ২১

সাঙ্ঘাতিক দুঃসংবাদ! আকাশছোঁয়া দাম বাড়ল সোনা-রুপোর, পঞ্চমীতে মাথায় হাত গহনাপ্রেমীদের

পেঁয়াজ-রসুন ছাড়াই বানিয়ে ফেলুন কারিপাতা দিয়ে আলুর তরকারি

স্বাদে হার মানাবে অনেক আমিষ রান্নাকেও! বানিয়ে নিন ফুলকপির রোস্ট

নবজাতক জন্মের পরেই ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ, গ্রেফতার ৬

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?