এই মুহূর্তে

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দেশজুড়ে পালিত হবে ‘পরাক্রম দিবস’। ২০২১ সাল থেকে এই দিনটিকে ‘পরাক্রম দিবস’ বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নেতাজির জন্মজয়ন্তী পালিত হবে কলকাতায় নেতাজির বাড়ি ‘নেতাজি ভবন’–এ। কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এক্স হ্যান্ডেলে আজ, শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিলেন শপথ। যা তুলে ধরলেন এক্স হ্যান্ডেল বার্তায়।

এদিকে এক্স হ্যান্ডেলে বার্তা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ব্রিটিশমুক্ত ভারতই নেতাজির ধ্যানজ্ঞান ছিল বলে তুলে ধরেন তিনি। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে গভীর শ্রদ্ধায় প্রণাম জানাই—একজন নির্ভীক দেশপ্রেমিক, যাঁর জীবন ছিল স্বাধীনতা, মর্যাদা ও জাতীয় আত্মসম্মানের প্রতি নিবেদিত।’‌

 

অন্যদিকে স্বাধীনতা যে অর্জন করতে হয়, তা নেতাজিই শিখিয়ে গিয়েছেন সে কথাও তুলে ধরেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লেখেন, ‘‌নেতাজির ডাকে গোটা দেশ দ্বিধা থেকে সাহসে, আত্মসমর্পণ থেকে আত্মবিশ্বাসে জেগে উঠেছিল। তাঁর অসাধারণ জীবনের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা উপহার হিসেবে মেলে না, তা ত্যাগ, শৃঙ্খলা এবং ন্যায়ের প্রতি অটল অঙ্গীকারের মাধ্যমে অর্জন করতে হয়।’‌

এছাড়া নেতাজির দেখানো পথে চলার শপথ নিয়ে বার্তাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।‌ আর অভিষেকের লেখায় উঠে এসেছে, ‘‌আজ তাঁকে স্মরণ করে শপথ নিই, যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, তা রক্ষা করব। ঐক্য। সাহস। মানুষের প্রতি নিঃস্বার্থ সেবা। তাঁর আদর্শ আজও আমাদের পথ দেখায়। শক্তিশালী, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ ভারত গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ