লালন শেখের স্ত্রীর সঙ্গে দেখা করলেন সাংসদ শতাব্দী রায়

লালনের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী রেশমা বিবির (Reshma Bibi) সঙ্গে দেখা করেন তিনি। এদিন সাক্ষাৎ করে রেশমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ শতাব্দী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিবিআই হেফাজতে মৃত লালন শেখের (Lalan Shaikh) বাড়িতে গেলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। রবিবার লালনের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী রেশমা বিবির (Reshma Bibi) সঙ্গে দেখা করেন তিনি। এদিন সাক্ষাৎ করে রেশমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ শতাব্দী।

রবিবার বীরভূমের সাংসদ মৃত লালন শেখের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন তার পরিবারের সঙ্গে। লালনের স্ত্রী রেশমা বিবিকে বীরভূমের সাংসদ আশ্বাস দেন, তাঁর কথা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জানাবেন তিনি। রেশমা বিবি অভিযোগ করেছিলেন তাঁকে মারধর করেছে সিবিআই আধিকারিকরা। এদিন সেই প্রসঙ্গে শতাব্দী রায় জানান, ‘একজন মহিলাকে কী ভাবে মারধর করা হয়!’ শতাব্দী স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি এটা নিয়ে যত দূর যেতে হয় যাব। দিদি এবং অভিষেকের সঙ্গে কথা বলব। আমি সব রকম ভাবে পরিবারের পাশে আছি।’

এদিন শতাব্দীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে লালনের স্ত্রী রেশমা জানান, দিদি আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছি। পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক বলে দাবি করেন রেশমা। প্রসঙ্গত সিবিআই লালন শেখের বাড়ি সিল করে দেওয়ার পর সেই বাড়ি থেকে দামী সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন রেশমা বিবি। গত মঙ্গলবার আদালতের নির্দেশে বাড়ির সিল খুলে দরজা ভেঙে ভিতরে ঢোকার পর একাধিক সামগ্রী চুরি গিয়েছে বলে অভিযোগ করেন রেশমা। রামপুরহাট থানায় (Rampurhat PS) সিবিআইয়ের বিরুদ্ধে ইতিমধ্যে চুরির অভিযোগ দায়ের করেছেন তিনি।

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু