শক্তিগড়ের দক্ষ পুলিশ অফিসারের রহস্যজনক মৃত্যু

মৃত পুলিশ কর্মীর নাম বিলাস সাধুখাঁ (৪৭)। হুগলির জেলার বলাগড়ের বাসিন্দা বিলাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার শক্তিগড় এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কর্তব্যরত পুলিশ কর্মীর। লরির ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। ঘটনাস্থল ২নম্বর জাতীয় সড়কে শক্তিগড় এলাকায়। লরির ধাক্কায় মৃত্যু হয় পুলিশের এক এএসআইয়ের। এই দুর্ঘটনার পেছনে অন্তরঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত পুলিশ কর্মীর নাম বিলাস সাধুখাঁ (৪৭)। হুগলির জেলার বলাগড়ের বাসিন্দা বিলাস। তিনি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে তদন্তের কাজে শক্তিগড় এলাকায় গিয়েছিলেন মোটরসাইকেল নিয়ে। সেখান থেকেই ফেরার পথে রাত সাড়ে দশটা নাগাদ জাতীয় সড়কের একটি ক্রসিংয়ের কাছে কাটআউটে একটি লরি তাকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টাবেজে ২০ অবধি একটি কেসের বিষয়ে মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্তের সঙ্গে আলোচনার পরে বাইক নিয়ে থানা থেকে বেড়িয়ে যান বিশাল বিশ্বাস। তার কিছুক্ষনের মধ্যেই শক্তিগড় থানা থেকে ফোন করে জানানো হয় দুর্ঘটনার খবর। ওসি উত্তাল সামন্ত বলেন, ‘আমার নিজের কাছে অপরাধী লাগছে। আমার সঙ্গে কেসের বিষয়ে আলোচনা করে বাইক নিয়ে বেড়িয়ে গেল মানুষটা। আর তার কিছুক্ষনের মধ্যেই দুর্ঘটনার খবর পেয়ে আমি নিজেই হতবাক হয়ে গিয়েছি। ওনার পরিবারের লোকেদের কি বলে স্বান্তনা জানাবো বুঝতে পারছিনা।’

বুধবার সকালে হাসপাতাল থেকে দেহ নিয়ে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মীরাই। সেখান থেকে মাধবডিহি থানায় নিয়ে আসা হয় বিলাসের দেহ। ওসি সহ অনান্য পুলিশ কর্মীরা ফুল দিয়ে এবং চোখের জলে শেষ শ্রদ্ধা জানান তাঁকে। দুটি মেয়ে ও স্ত্রী রয়েছে বাড়িতে। তাদেরও পুলিশের পক্ষ থেকে প্রথমে টেলিফোনে অসুস্থতার খবর দিয়ে নিয়ে আসা হয়। পরে ঘটনার কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। জেলার পুলিশ সুপার কামনাশীস সেন বলেন, ‘খুবই দুঃখজনক ও মর্মান্তিক বিষয়। আমাদের পক্ষ থেকে যেভাবে সহযোগিতায় করা যায় তার সমস্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’ এই দুর্ঘটনার পেছনে অন্তরঘাত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘাতক লরির সন্ধানে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা