জীবনযুদ্ধে হার মানলেন বকটুইয়ের নাজমা বিবি

বকটুই গ্রামের হত্যাকাণ্ডের ঘটনার অন্যতম সাক্ষী নাজমা বিবির মৃত্যু হল সোমবার সকাল। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসকেরা সব রকমের চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। বীরভূম জেলার রামপুরহাট থানার বকটুই(Boktui) গ্রামের হত্যাকাণ্ডের ঘটনার অন্যতম সাক্ষী নাজমা বিবির(Najma Bibi) মৃত্যু হল সোমবার সকাল। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তাঁর মৃত্যুর জেরে বকটুইয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯।

বকটুই গ্রামে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের(Bhadu Sheikh) খুনের ঘটনার জেরে গত ২১ মার্চ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। একদল উন্মত্ত লোক বকটুই গ্রামে বেছে বেছে এমন কিছু পরিবারের বাড়িতে আগুন ধরায় যারা ভাদু শেখের বিরোধী গোষ্ঠীর সমর্থক ছিলেন। সেই ঘটনায় জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৮জন। গুরুতর ভাবে আহত হয়েছিলেন ৩জন। তাঁদেরই একজন নাজমা বিবি। তাঁর শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথম থেকেই তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গঠিত হয়েছিল মেডিকেল বোর্ডও। তাঁর শারীরিক পরিস্থিতি ক্রমশ সঙ্কটজনক হয়ে ওঠায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। এখনও ওই হাসপাতালে ২জনের চিকিৎসা চলছে। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। এই ৩জনের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাঠানো হয়েছিল।

জানা গিয়েছে, ভাদু শেখ খুন হওয়ার পরেই বগটুই গ্রামে শেখলাল শেখের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই সঙ্গে আরও কিছু বাড়িতে হামলা চালানো হয়। প্রায় ১০টি বাড়িতে ব্যাপক হারে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই হামলার সময়েই বাড়ি থেকে পালাতে গিয়ে হামলাকারীদের মুখে পড়ে যান নাজমা বিবি। সেই সময় খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে হামলাকারীরা। তার জেরেই ৬০ শতাংশ পুড়ে যায় নাজমা বিবির শরীর। তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার বকটুই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি নাজেমা বিবির চিকিৎসার খরচ বাবদ হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা তুলে দেন। রবিবার সিবিআই(CBI) তদন্তকারী দল হাসপাতালে গিয়ে তাঁর বয়ানও রেকর্ড করে। তাতেই নাজেমা বিবি তাঁর ওপর অত্যাচারের কথা জানিয়েছিলেন। তবে শেষপর্যন্ত নাজেমা বিবিকে বাঁচানো যায়নি। রবিবার রাত থেকেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। এদিন সকালে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে এদিনও বকটুই ঘটনা নিয়ে তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে সিবিআই-য়ের টিম। এদিন তাঁরা মৃতের পরিজনদের সঙ্গে কথা বলতে পারেন। একইসঙ্গে মৃতদের পরিজন মিহিলাল শেখকেও সিবিআইয়ের আধিকারিকেরা এদিন জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই সঙ্গে ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও এদিন কথা বলতে পারেন সিবিআইয়ের আধিকারিকেরা। জিজ্ঞাসাবাদের জন্যই এদিন মিহিলাল(Muhilal Sheikh) রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয়েছে। যদিও এদিন মিহিলাল জানিয়েছেন, গতকাল রাতে সিবিআইয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাঁরা অন্যত্র যেতে পারছেন না। সিবিআই অফিসাররা বাতাসপুরে এলে তাঁদের সঙ্গে কথা বলবেন।

এদিকে এদিন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে একটি মামলা দায়ের করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে। সেই মামলায় দাবি করা হয়, বকটুইয়ের ঘটনার সূত্রপাত ঘটেছে ভাদু শেখ খুন হওয়ার মধ্যে দিয়েই। সেই ভাদু শেখের খুনের ঘটনার তদন্ত করছে পুলিশ। সেই তদন্ত কতখানি স্বচ্ছ তা নিয়ে প্রশ্ন আছে। তাই আদালত যেন ভাদু শেখের খুনের ঘটনার তদন্তও সিবিআই-য়ের হাতে তুলে দেয়। সেই আবেদন ইতিমধ্যেই দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের এলোপাথাড়ি গুলিতে নিহত ৩০ বিক্ষোভকারী

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের