এই মুহূর্তে




নন্দীগ্রামে তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্পের ওপর হামলার অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্পের উপর হামলার অভিযোগ।অভিযোগের তীর বিজেপির দিকে।নন্দীগ্রামের(Nandigram) ভেকুটিয়াতে তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্পের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নন্দীগ্রামের হরিপুরে প্রেস কনফারেন্স ছাড়াও ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরোধী দল নেতার একটি কর্মসূচি ছিল।নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শুভেন্দু অধিকারী আসার কিছুক্ষণ আগে গোবিন্দপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের ভোট সুরক্ষা ক্যাম্পে হামলা চালায় বিজেপি।

তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে নন্দীগ্রামের বিজেপি নেতৃত্ব। অন্যদিকে,বিজেপির এস আই আর ক্যাম্প ভাঙচুর ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ।কল্যাণীর গয়েশপুর পুরসভার (Gayeshpur Municipality) ১১ নং ওয়ার্ডের ঘটনা। বিজেপির পক্ষথেকে এস আই ক্যাম্প খোলা হয়েছিল এই ওয়ার্ডে অভিযোগ তৃণমূলের দুই কাউন্সিলর এসে ক্যাম্প অফিসে ভাঙচুর চালায় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে গয়েশপুর ফাঁড়ির (Gayeshpur Fari)পুলিশ যায় ঘটনাস্থলে। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অভিযোগ, শান্তিপূর্ণ এসআইআর(SIR) ফর্ম পূরণ শিবিরে এসে ভাঙচুর চালানো হয়েছে ।যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সুকান্ত চ্যাটাজি তিনি বলেন, বিজেপির করা অভিযোগ সত্য নয়। পুলিশ তদন্ত করলে সঠিক তথ্য প্রকাশ পাবে।দুটি ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই এলাকায়। পরে পুলিশ হস্তক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুটি ঘটনারই তদন্ত করছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ