এই মুহূর্তে

শয্যাশায়ী ছেলের চিকিৎসার খরচ জোগাতে ভিক্ষাপাত্র নিয়ে সর্বমঙ্গলার দুয়ারে বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি : পেট চালানোর জন্য অনেকেই বেছে নেন ভিক্ষাবৃত্তি। কেউ আবার স্বভাবে ভিক্ষা করেন। কোথাও কোথাও দেখতে পাওয়া যায় লাইন ধরে বসে রয়েছেন ভিক্ষুকরা। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে কাঁঠালগাছের তলা থেকে বাইরের চাতাল পর্যন্ত অনেকেই ভিক্ষার পাত্র হতে বসে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শীর্ণকায় এক বৃদ্ধা। ভালোভাবে হাঁটাচলা করার ক্ষমতা নেই। কোনরকমই হাঁটাচলা করেন। সমস্ত ভিক্ষুকের থেকে কোথাও যেন একটা আলাদা এই বৃদ্ধা। নাম ভগবতী গড়াই। বয়স পেরিয়ে গিয়েছে ৮০। কিন্তু তারপরেও ভিক্ষাপাত্র হাতে দুটো পয়সা চাইছেন। জানা যায়, বাড়িতে ছেলে রয়েছে। কিন্তু সে শয্যাশায়ী। তাই অসুস্থ ছেলের চিকিৎসার খরচ যোগাতে কোনও ভনিতা না করেই বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে হাত পেতে টাকা চাইছেন অশীতিপর বৃদ্ধা।

জানা গিয়েছে, এক সময় বেশ সুখেই সংসার করেছেন। ২৫ বছর পর্যন্ত ছেলে কাজ করে রোজগার করতেন। ভারতে দেরি ও তার স্বামী খাটনি করে তিনজনের আয়ে সংসার চলত। স্বামীর অকালমৃত্যুতে সংসারে নেমে আসে বিপদ। এরপরেই স্নায়ু রোগে আক্রান্ত হয় ছেলে। ধীরে ধীরে বিছানায় পড়ে যায়। চিকিৎসা করাতে গিয়ে যা সঞ্চয় হয়েছিল সবই শেষ। তাই ওষুধ কিনতে ভিক্ষাপাত্র হাতে নিতে বাধ্য হয়েছেন বৃদ্ধা। ছেলেকে বাঁচিয়ে রাখা যতটা সম্ভব, ততটাই করছেন তিনি।

সূত্রের খবর, সকাল হতেই সর্বমঙ্গলা মন্দিরে চলে আসেন ভগবতী দেবী। প্রথমেই মায়ের কাছে প্রার্থনা জানান ছেলের সুস্থতা চেয়ে। এই সর্বমঙ্গলা মন্দিরে বহু পুণ্যার্থী আসেন। সকলের সামনেই ভিক্ষাপাত্র বাড়িয়ে কিছু সাহায্যের আর্জি রাখেন। কেউ টাকা দেন, কেউ আবার মুখ ফিরিয়ে চলে যান। সারাদিনে যেটুকু পানি সেইটুকু নিয়ে বাড়ি ফেরেন। ওষুধ কিনতে গিয়ে বিক্কের টাকা ফুরিয়ে গেলে আর খাওয়াও হয় না। সামনে পুজো। ওই সময় মন্দিরে উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায়। মনস্কামনা পূরণে পূজার ডিলিট পড়ে। সেই সময়ে অতিরিক্ত উপার্জন হলে ছেলেটিকে পুষ্টিকর খাবার খাওয়াতে পারবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ