এই মুহূর্তে

বিগ বি-র টাকায় এক্স-রে মেশিন কিনে বিপাকে পদ্মশ্রী করিমুল

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জীবনের অর্ধেক সময়টাই মানবসেবায় নিয়োজিত করেছেন বাংলার পদ্মশ্রী করিমুল হক। পেশায় চা বাগানের শ্রমিক হয়েও, বাইক-অ্যাম্বুলেন্সের জন্য তাঁর নাম বিশ্বখ্যাত। সম্প্রতি বাড়িতেই একটা ছোটখাটো হাসপাতাল গড়ে তুলেছেন তিনি। সেখানে চিকিৎসা পরিষেবা দিতে আসেন বেশ কয়েকজন চিকিৎসক। তবে এবার এই হাসপাতালের জন্য এক্স-রে মেশিন অর্ডার দিয়ে মহাবিপাকে পড়েছেন ‘বাইক-অ্যাম্বুলেন্স দাদা’।

লাগাতার মানবসেবার জন্য ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। তারপর থেকেই দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য পেয়েছেন করিমুল হক। সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার না করে তা দিয়েই গড়ে তুলেছেন হাসপাতাল। যেখানে গ্রামের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এরইমধ্যে গত বছরের শেষের দিকে অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা কোড়রপতি’ অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন পদ্মশ্রী করিমুল হক। কোটি টাকা না জিতলেও ২২ লক্ষ টাকার প্রশ্ন পর্যন্ত সঠিক উত্তর দিয়ে তা জিতে নেন। সম্প্রতি সেই টাকা হাতে এসেছিল। সেই টাকা দিয়েই একটি এক্স-রে মেশিনের অর্ডার দিয়েছেন তিনি।

এক্স-রে মেশিন অর্ডার দিয়ে বিপাকে পড়েন করিমুল হক। একদিকে যেমন তাঁর হাসপাতালে কোনও টেকনিশিয়ান নেই। তেমনই পাশাপাশি নেই কোনও লাইসেন্স। আর এই দু’য়ের সমস্যা সমাধানে শুক্রবার দুপুরে এসে স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা বলেন। ঘটনায় তিনি বলেন, ‘জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামগুলিতে মানুষজন ২০০ টাকার এক্স-রে করতে প্রায় দু’হাজার টাকা খরচ করে গাড়ি করে যেতে হয়। সেই জন্যই বাড়ির হাসপাতালে এক্স-রে মেশিন তোলার সিদ্ধান্ত নিই। কিন্তু টেকনিশিয়ান আর লাইসেন্স না থাকায় সমস্যায় পড়ি। তবে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা আমার এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালদায় আচমকা ঘূর্ণিঝড়ে টোটোর উপর ভেঙ্গে পড়ে গাছ ,আহত ২

স্বামীহারা অসহায় মহিলাকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ

সম্পত্তি হাতানোর জন্য নকল দলিল বানিয়ে যুবতীকে অপহরণ, তদন্তে পুলিশ

সপ্তাহের শুরু থেকেই দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা জারি, উত্তরে হবে কালবৈশাখী

ভোট ঘোষণার আগেই শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ ৫ আইপিএসকে বদলি করল নবান্ন

নির্বাচনের দিন ঘোষণা হতেই বহরমপুরে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জোরদার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ