এই মুহূর্তে




তারকেশ্বর-হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ২ ঘণ্টা আটকে রইল ট্রেন, এখন কী অবস্থা?

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের মাঝেই বিপত্তি! তারকেশ্বর-হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। যার ফলে বুধবার (২৬ নভেম্বর) সকালে অফিস টাইমে ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ার কারণে ব্যাহত হয় তারকেশ্বর-হাওড়া লাইনের ট্রেন পরিষেবা। জানা যায়, বুধবার সকালে নলিকুল ও কামারকুণ্ডু স্টেশনের মাঝে ৩৭৩১৪ ডাউন তারকেশ্বর-হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার ফলে অফিস যাওয়ার মুখেই সমস্যায় পড়তে হয় যাত্রীদের। তবে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল।

প্রায় দু’ঘন্টা দাঁড়িয়ে ছিল লোকাল ট্রেন। তবে রেলকর্মীদের তৎপরতায় দু ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সকাল ৮:২৬ মিনিট নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এই ঘটনায় অনেক অফিসযাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। রেলযাত্রীরা জানিয়েছেন, সাত সকালে ট্রেনে উঠে তাঁরা জানতে পারেন ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে হয়েছে। যার ফলে প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছিল যাত্রীদের। ট্রেন থেকে নেমে কোন পথে যাবেন, সেটা ভেবে উঠতে পারছিলেন না। অন্য কোনও বিকল্প রাস্তাও ছিল না। ফলে ট্রেনে বসেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। কেউ কেউ ট্রেন থেকে নেমে রেললাইন ধরেই হাঁটতে শুরু করেছিলেন।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বেদ প্রকাশ জানিয়েছেন, ‘সকাল সাড়ে ৬টা নাগাদ নালিকুল-কামারকুণ্ডু স্টেশনের মাঝখানে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছিল। তবে রেলের কর্মীদের দ্রুত তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ৮টা ২৬ মিনিটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’ তবে যাই হোক না কেন, দিনের পর দিন পূর্ব রেলের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসছে। সকালবেলা য় অফিস যাওয়ার সময় ট্রেনের গণ্ডগোল নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার ফলে যাত্রীরা ভোগান্তির মুখে পড়ছেন। এছাড়া ট্রেনের সময় নিয়েও নানা সময়ে নানা অভিযোগ তোলেন নিত্যযাত্রীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিদ্যুতের বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে SIR ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী, আদালতে যাওয়ার পথে মৃত ২

চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসা,বুকে সজোরে ঘুষি,মৃত্যু তৃণমূল কর্মীর

প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লালপার্টির?‌

প্রথমার এনুমারেশন ফর্মে দ্বিতীয় স্ত্রীয়ের নাম, অভিযুক্ত স্বামী!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ