কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভোট নিরাপত্তায় থাকছে রাজ্য পুলিশও

আগামী ১৯ এপ্রিল বাংলায় প্রথম দফার ভোটে কেবল কেন্দ্রীয় বাহিনী নয়, নিরাপত্তার দায়িত্বে থাকবে ১০ হাজারেরও বেশি রাজ্য পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ এপ্রিল বাংলা(Bengal) তথা দেশে লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) প্রথম দফার ভোটগ্রহণ(First Phase Voting) করা হবে। বাংলার বুকে সেদিন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। বিরোধীরা প্রথম থেকেই দাবি তুলেছিল, লোকসভা নির্বাচনে বাংলার সব বুথে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী(Central Force) দিয়েই ভোট করাতে হবে। রাজ্য পুলিশকে(West Bengal State Police) সেখানে জায়গা দেওয়া যাবে না। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কেন্দ্রীয় বাহিনীর অপ্রতুলতা সামনে আসছে। আর তাই এবার জানা যাচ্ছে, আগামী ১৯ এপ্রিল বাংলায় প্রথম দফার ভোটে কেবল কেন্দ্রীয় বাহিনী নয়, নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশও। প্রথম দফার তিনটি কেন্দ্রে সেদিন ১০ হাজারেরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন করবে নির্বাচন কমিশন(ECI)। বাংলার বিভিন্ন জেলা থেকে ভোটের অন্তত ৩ দিন আগে পুলিশ পৌঁছে যাবে উত্তরবঙ্গের ওই কেন্দ্রগুলিতে। আর কমিশনের এই সিদ্ধান্তই কার্যত বিরোধীদের থোঁতা মুখ আরও ভোঁতা করে দিল।

আগামী ১৯ এপ্রিল বাংলার যে ৩টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে তার মধ্যে আছে মোট ২১টি বিধানসভা কেন্দ্র। ওই ২১টি বিধানসভা কেন্দ্রে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি, কোচবিহারে ১১২ কোম্পানি ও জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার মিলিয়ে মোট বুথের সংখ্যা ৫,৮১৪টি। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হলে প্রতি বিধানসভা কেন্দ্রে ১৬ থেকে ১৮ কোম্পানি বাহিনীর প্রয়োজন। সেই হিসাবে মোট ৩৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন শুধুমাত্র প্রথম দফার ভোটগ্রহণের জন্য। সেটাই আবার বাংলার ৩টি কেন্দ্রের জন্য। অথচ এখনও পর্যন্ত রাজ্যে ৩ দফায় ১৭৭ কোম্পানি বাহিনীই এসে পৌঁছেছে। ১৯ তারিখের আগে আরও ১০০ কোম্পানি আসার কথা আছে।

এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর শূণ্যস্থান পূরণের জন্য কমিশন রাজ্য পুলিশের ওপরেই ভরসা রাখছে। ওই ৩ কেন্দ্রে তাই মোট ১০ হাজার ৮৭৫ জন পুলিশকর্মী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ওই ১০ হাজার ৮৭৫ জন পুলিশকর্মীর মধ্যে ৩,৯৫৭ জন সশস্ত্র পুলিশ থাকবেন। ভোটের তিন দিন আগে অর্থাৎ আগামী ১৬ এপ্রিলের মধ্যে ওই পুলিশকর্মীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে যেতে বলা হয়েছে। এদিকে ওই ৩টি কেন্দ্রের নির্বাচনের জন্য আগামী ১৩ এপ্রিল একটি বৈঠকে বসতে চলছে নির্বাচন কমিশন। সেই বৈঠকে থাকবেন জাতীয় নির্বাচন কমিশনের কমিশনার পর্যায়ের আধিকারিকরা। মূলত বাহিনী মোতায়েন সহ ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ভার্চুয়ালি এই তিন কেন্দ্রের জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। বৈঠক থাকতে বলা হয়েছে ওই তিন কেন্দ্রের রিটার্নিং অফিসারদেরও। ভোট প্রস্তুতি তথা আইন – শৃঙ্খলা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।  

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা