হিলিতে শিক্ষিকা নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৪

হিলি থানা এলাকার ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে নিগ্রহ করার ঘটায় গ্রেফতার হল ৪ জন। পলাতক এখনও ১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের স্টাফ রুমে ঢুকে শিক্ষিকাকে(Teacher) প্রায় নগ্ন করে শ্লীলতাহানি ও মারধর করার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার(Arrest) হল ৪জন। ঘটনাস্থল উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার বালুরঘাট(Balurghat) সদর মহকুমার হিলি(Hilli) থানা এলাকা। এই হিলি থানা এলাকার ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে শুক্রবার দুপুরে স্কুল চলাকালীন সময়ে স্টাফ রুমের ভিতরে প্রায় নগ্ন করে শ্লীলতাহানি ও মারধর করে গ্রামের কয়েকজন। সেই ঘটনায় আরও নিন্দানীয় হয়ে ওঠে স্কুলের প্রধান শিক্ষক কমল কুমার জৈনের ভূমিকা। কেননা অভিযোগ ওঠে তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ওই শিক্ষিকাকে নিগ্রহের হাত থেকে বাঁচাননি, নিগ্রহকারীদের বাধা দেননি এমনকি গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায় সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন যে গোটা ঘটনাটি মিটমাট হয়ে গিয়েছে। পরে এই ঘটনা নিয়ে সর্বত্র নিন্দার ঝড় ও প্রতিবাদ শুরু হলে তিনি তাঁর অবস্থান বদল করেন। শনিবার রাতেই তিনি এই বিষয়ে হিলি থানায় ৫ জনের নামে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।

জানা গিয়েছে, মূল ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। সেদিন ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় স্কুল চলাকালীন সময়ে ক্লাসে না থেকে স্কুলের বারান্দায় ঘোরাঘুরি করছিল নবম শ্রেণীর ছাত্রী জার্নাতুন খাতুন। বিষয়টি ওই সহকারী শিক্ষিকার নজরে আসে, তিনি বার কয়েক ওই ছাত্রীকে ক্লাসে ঢুকে পড়তে বললেও সে তা করেনি। তার জেরে ওই সহকারী শিক্ষিকা তাকে কান ধরে ক্লাস ঘরে ঢুকিয়ে দেন। সেই ঘটনার জেরে জানার্তুন বাড়িতে গিয়ে বলে ওই সহকারী শিক্ষিকা নাকি ধর্ম নিয়ে গালিগালাজ করেছে। তার জেরেই শুক্রবার সকালে জানার্তুনের বাড়ির লোকেরা ও বেশ কয়েকজন গ্রামবাসী ওই স্কুলে চড়াও হয়ে স্টাফ রুমে ঢুকে ওই সহকারী শিক্ষিকাকে বিবস্ত্র করে মারধর করে। তাঁর শ্লীলতাহানিও করা হয়। ঘটনার সময় স্কুলের প্রধান শিক্ষক সেখানে উপস্থিত থাকলেও তিনি কোনও পদক্ষেপ নেননি বলে অভিযোগ ওঠে। এমনকি ঘটনার পরে তিনি পুলিশকেও বিষয়টি জানাননি। সংবাদমাধ্যমের কর্মীরা এই ঘটনার খবর পেয়ে স্কুলে এলে তিনি তাঁদের জানিয়ে দেন যে ঘটনার মিটমাট হয়ে গিয়েছে। শিক্ষিকাকে মারধর করা হলেও নাকি তাঁকে বিবস্ত্র করা হয়নি ও তাঁর শ্লীলতাহানির মতোও নাকি কোনও ঘটনা ঘটেনি।

কিন্তু শনিবার এই ঘটনায় আশেপাশের স্কুলের পড়ুয়া থেকেই শিক্ষিকা রাস্তায় নেমে দোষীদের বিলম্বে গ্রেফতারির দাবি জানান। সেই সঙ্গে ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে কমল কুমার জৈনের অপসারনের দাবিও তলেন তাঁরা। কার্যত দিনভর চলে জেলার নানা প্রান্তে স্কুল পড়ুয়া ও শিক্ষকমহলের এই প্রতিবাদ বিক্ষভ। তার জেরেই শেষে শনিবার রাতে ওই সহকারী শিক্ষিকাকে নিয়ে হিলি থানায় গিয়ে ৪ জন মূল অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেন কমল কুমার। সেই অভিযোগে যে ৫ জনের নাম ছিল তারা হল – ফিরদৌস মণ্ডল, আফ্রুজা মণ্ডল, জাকির হোসেন, মাসুদা খাতুন ও মাফুজা খাতুন। এদের মধ্যে শনিবার রাতেই পুলিশ জাকির হোসেন ছাড়া বাকি সকলকেই গ্রেফতার করতে সক্ষম হয়। এদিন আদালতে এই ৪জনকেই তলা হয়েছে। সেই সঙ্গে জাকিরের সন্ধান শুরু করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ৪ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭/৩৪১/৩২৩/৩৫৩/৩৫৪ বি ৩৪ আই পি সি ধারায় মামলা রুজু করা হয়েছে।  

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা