এই মুহূর্তে

ফুটপাথ খালি করতে করজোরে ব্যবসায়ীকে আবেদন পুলিশের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুজো আসছে। আর তাই বাড়ি থেকে উঠোন, রাস্তাঘাট থেকে মণ্ডপ প্রাঙ্গণ চলছে পরিষ্কার করার পালা। আর এই সময়েই ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামল পুলিশ। জলপাইগুড়িতে রবিবার ছুটির দিনে এই অভিযান চালাল পুলিশকর্মীরা। তবে মারধর বা ভাঙচুর করে নয়। প্রত্যেক ব্যবসায়ীকে করজোড়েই অনুরোধ করা হল ফুটপাথ খালি করে দেওয়ার জন্য়।

রবিবার বিকেলে জলপাইগুড়ি সদর ট্রাফিক ও কোতোয়ালি থানার পুলিশ ফুটপাতে বসা ব্যাবসায়ীদের উঠিয়ে দিয়ে রাস্তা দখল মুক্ত করতে যৌথ ভাবে শহরে নামে। এদিন শহরের প্রধান বাজার-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কোথাও দোকানের বাইরের রাস্তাজুড়ে সামগ্রী সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা, কোথাও আবার ফুটপাথের ওপরই প্ল্য়াস্টিক নিয়ে বসে পড়েছেন অনেক ব্যবসায়ী। তাঁদেরকেই ট্রাফিক ওসিকে করজোরে অনুরোধ করলেন ফুটপাথ পরিষ্কার করে দেওয়া জন্য়।

পুলিশের অভিযানে ক্ষুব্ধ অনেক ব্যবসায়ীই। তাঁদের বক্তব্য, করোনার প্রকোপে এমনীতেই বাজার ভাল নেই। তার ওপর এভাবে তাঁদের সরিয়ে দেওয়া হলে রোজগারের কোনও উপায় থাকবে না। তবে বেশিরভাগ ব্যবসায়ীই পুলিশের এই অনুরোধে সাড়া দিয়েছেন। তাঁদের বক্তব্য, পুলিশ কাউকে উচ্ছেদ করছে না। শুধুমাত্র অন্যত্র কিংবা ফুটপাথ ছেড়ে দিয়ে পসার সাজিয়ে বসতে বলছে। আর পুলিশের এই ব্যবহারই মন কেড়েছে তাঁদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ আলাউদ্দিনের পরিবার, কী বলছে বেলডাঙার পুলিশ?‌

গাছের কুল পাড়া নিয়ে বিবাদ, গুলি চালানোর অভিযোগ কুলতলিতে, আহত ২

রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রিবাহী বাস উল্টে মৃত ১, আহত ৩০

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির, ব্যাপক জয় তৃণমূলের

রাজ্যে এসআইআরের বলি আরও এক বৃদ্ধা, মৃত্যুমিছিলে মোট ১২৭!

ঝাড়গ্রামে চাষের জমিতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ