দুয়ারে পুলিশ, শুনছেন মানুষের অভাব অভিযোগ

পুলিশ সুপার (SP) বলেন, পুলিশ এবং মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করে তোলা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এলাকার মানুষের অভাব- অভিযোগ সমস্যা শুনতে পাড়ায় যাচ্ছেন পুলিশ কর্মীরা। প্রতিশ্রুতি দিচ্ছেন সমস্যার সমাধানের। হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, পুলিশ এবং সাধারণ মানুষের সুসম্পর্ককে সুদৃঢ় করতেই এই উদ্যোগ। আর পুলিশের এই কাজে আপ্লুত গ্রামবাসীরা।

শুক্রবার পোলবা থানার ওসি অরূপ কুমার মণ্ডল পুলিশ কর্মীদের নিয়ে গিয়েছিলেন সুগন্ধা, মহানাদ, আমনান পঞ্চায়েত এলাকায়। ঘুরে দেখেছেন বিভিন্ন গ্রাম। জনসংযোগ করে জানতে চেয়েছেন মানুষের অভাব অভিযোগের কথা। এমনকী খোঁজ নিয়েছেন থানা কিংবা অন্যান্য দপ্তরে গেলে সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা হয় সে প্রসঙ্গেও। খোঁজ নেওয়া হয়েছে পানীয় জল নিয়েও।

আর এতেই আপ্লুত গ্রামবাসীরা। আমনান পঞ্চায়েত এলাকার বীরেন্দ্রনগরের  বাসিন্দাদের আবেদন, নদীর সেতু চওড়া করতে হবে। এলাকায় পিচ রাস্তা করা হবে।

এই প্রসঙ্গে পুলিশ সুপার (SP) বলেন, পুলিশ এবং মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করে তোলা হচ্ছে। স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হবে জেলা শাসকের কাছে। সমস্যার সমাধানে সার্বিক চেষ্টা করবে পুলিশ।

স্থানীয়রা জানাচ্ছেন, মনে হচ্ছে এলাকায় উন্নয়নের কাজ শুরু হবে চলতি মাস থেকে। ওসি নিজে এসে এই আশ্বাস দিয়েছেন। 

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর