ভবানীপুরের ভোটার হলেন পিকে! কটাক্ষ হানলেন দিলীপ

চলতি বছরের জানুয়ারি মাসে ভোটার তালিকায় নাম নথিভুক্তির জন্য আবেদন করেছিলেন প্রশান্ত। তার পরই তাঁর নাম সেন্ট হেলেন স্কুলের ২২২ নম্বর পার্টে নথিভুক্ত হয়। যদিও পিকে'র নাম ওঠা নিয়ে আইনি প্রশ্ন তুলেছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ভোটার তালিকায় নিজের নাম তুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর যিনি পিকে নামেই পরিচিত। কলকাতার ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকায় নাম উঠেছে তাঁর। শুধু তাই নয়, আগামী ৩০ তারিখ যে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হবে সেখানে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন পিকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে ভোটার তালিকায় নাম নথিভুক্তির জন্য আবেদন করেছিলেন প্রশান্ত। তার পরই তাঁর নাম সেন্ট হেলেন স্কুলের ২২২ নম্বর পার্টে নথিভুক্ত হয়। যদিও পিকে’র নাম ওঠা নিয়ে আইনি প্রশ্ন তুলেছে বিজেপি। তাঁদের অভিযোগ, কোনও ব্যক্তিকে কোনও জায়গার ভোটার হতে গেলে ৬ মাস নিরবচ্ছিন্নভাবে সেখানে বাস করতে হয়। প্রশান্ত কিশোর সেই শর্ত পূরণ করেছেন কিনা তা খতিয়ে দেখা উচিত। পাশাপাশি তাঁর নাম বিহারের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির।

বিজেপির দাবি, ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে প্রশান্ত কিশোরের নাম। নামের পাশে তাঁর বয়স ৪৪ বছর বলে উল্লেখ করা রয়েছে। বাবার নাম শ্রীকান্ত পান্ডে বলে নথিভুক্ত রয়েছে ভোটার তালিকায়। এর আগে বিহারের ভোটার ছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু সেখানে তাঁর নাম বাদ গিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা দাবি করে বলেছেন, ‘কেউ কন্ট্রাক্টচুয়াল কাজ করতে এসে ভোটার হয়ে যায় এই প্রথম দেখলাম। উনি ভোটার হয়েছেন ভাল কথা। কিন্তু বিহারের ভোটার তালিকা থেকে নাম কাটিয়েছেন কি না তা দেখতে হবে। সেটা না করে থাকলে গর্হিত কাজ করেছেন উনি। আমরা এব্যাপারে কমিশনের দৃষ্টি আকর্ষণ করবো।’ যদিও রাজনৈতিক মহলে আগ্রহ রয়েছে এটা জানতে যে পিকে হঠাৎ করে  ভবানীপুরের ভোটার হলেন কেন? ওয়াকিবহাল মহলের ধারনা, লোকসভা নির্বাচন থেকেই তৃণমূলের রণনীতিগত গুরুদায়িত্ব সামলেছেন পিকে ও তাঁর টিম আই-প্যাক। তৃণমূলের সঙ্গে তাঁদের সেই সম্পর্ক চট করে বিচ্ছেদের পথ ধরবে না। আগামী দিনেও তা বহাল থাকবে। আর সেটাই কার্যত পোক্ত হল পিকের নাম ভবানীপুরের ভোটার তালিকায় উঠে যাওয়ায়।

রবিবার এই বিষয়ে, ইকোপার্কে মর্নিং ওয়াকে এসে দিলীপ ঘোষ বলেন, ‘ভবানীপুরে ভোটার লিস্টে পিকের নাম এবং অভিষেকের বাড়ির ঠিকানা রয়েছে। আমরা জানি উনি টিএমসির নেতা ছিলেন। এখানে নেতা হতে গেলে এখানে ভোটার হতে হবে। আমার মনে হয়, সেই সময় হয়েছিলেন। কিন্তু জানা ছিল না। এবারে জানা গেল। প্রশান্ত কিশোর আগেই তৃণমূলে নাম লিখিয়ে ফেলেছেন।’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ