মোদির ছবি সরিয়ে দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক!

রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্য়াণীকে নিয়ে রাজনৈতিক জল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছে। তাঁর বিভিন্ন সময়ে করা মন্তব্য়ে পরিস্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্য়াণীকে নিয়ে রাজনৈতিক জল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছে। তাঁর বিভিন্ন সময়ে করা মন্তব্য়ে পরিস্কার তিনি বিজেপির উপর যথেষ্ট ক্ষুব্ধ। তাঁর তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা ঘিরে জল্পনা যেমন চলছে তেমনই তাঁকে নিয়ে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি। এবার তাতে যোগ হল অন্য়মাত্রা। শুক্রবারই দেখা গেল তাঁর কার্যালয়ের সামনে ঝোলানো হোর্ডিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। ফলে তাঁকে নিয়ে জল্পনা আরও কয়েক গুণ বেড়ে গেল।

উত্তর দিনাজপুর জেলা বিজেপির অন্দরের খবর, রায়গঞ্জের বিজেপি বিধায়কের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর। আর তার জেরেই তিনি বিজেপি নেতৃত্বের উপর ক্ষুব্ধ। এরমধ্য়েই বিধায়কের দলীয় দফতর থেকে নরেন্দ্র মোদির ছবি সরিয়ে দেওয়া বিষয়টি আরও জোড়ালো করেছে। উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তাই জেলায় গুঞ্জন তিনি পুরোনো দলে ফিরে আসতে চাইছেন। তবে বিজেপি বিধায়কের দাবি, সাইনবোর্ডটা বিপজ্জকভাবে ঝুলছিল, তাই সেটা মেরামত করার জন্য় এই ব্য়বস্থা। তবুও থামছে না জল্পনা-কল্পনা। তবে গোটা ঘটনায় উত্তর দিনাজপুর জেলার তৃণমূল নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে। এখন দেখার জল কতদূর গড়ায়।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম