রামমন্দির বাংলার রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে না, দাবি ব্রাত্যের

ব্রাত্যের স্পষ্ট দাবি, রামমন্দির ইস্যু বাংলার রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে না। এখান ২৪’র ভোটে একুশের বিধানসভার মতোই তৃণমূল ঝড় বইবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গেরুয়া শিবির যতই রামমন্দিরের উদ্বোধন(Inaguration of Rammandir) ঘিরে লম্ফঝম্ফ করুক না কেন, বাংলার কঠিন মাটিতে তাঁরা বিন্দুমাত্র আঁচড় কাটতে পারবে না। রবিবার এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী(Education Minister) ব্রাত্য বসু(Bratya Basu)। তিনি এই প্রসঙ্গে মুখ খুললেন এমন একটা সময়ে যখন রামমন্দির উদ্বোধন হতে মাঝে মাত্র একটি রাত পড়ে আছে। কার্যত রামমন্দিরের উদ্বোধন এবং সেখানে রামলালার মূর্তি স্থাপনকে কার্যত গেরুয়া শিবির ২৪’র ভোটের(General Election 2024) ইস্যু বানিয়ে নিয়েছে। এমনকি সেই ভোটে বাংলার(Bengal) মাটি থেকে তাঁরা ৩৫টি আসন জয়ের লক্ষ্যমাত্রাও রেখেছে। কিন্তু ব্রাত্যের দাবি, তাঁদের এই লক্ষ্যপূরণ বাংলার মাটিতে সম্ভব নয়। ব্রাত্যের স্পষ্ট দাবি, রামমন্দির ইস্যু বাংলার রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে না। এখান ২৪’র ভোটে একুশের বিধানসভার মতোই তৃণমূল(TMC) ঝড় বইবে।

ব্রাত্য রবিবার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘রামমন্দির ইস্যু বাংলায় প্রভাব পড়বে না। বাংলার মাটি মূলত মাতৃতান্ত্রিক মতবাদে বিশ্বাসী, সেখানে মর্যাদা পুরুষোত্তম রাম জনমানসে প্রভাব ফেলতে পারবেন না। রাম বাংলায় পূজিত হয় না সেই ভাবে। রাম আমাদের কাছে মহাকাব্যের চরিত্র বা আমরা তাঁকে মানুষ হিসেবে দেখেছি, দেবতা হিসেবে নয়। শ্রেষ্ঠ মানুষ, কিন্তু মানুষ। শ্রেষ্ঠ শাসক কিন্তু মানুষ। বিজেপি(BJP) রামকে নিয়ে যে উন্মাদনা তৈরি করতে চাইছে সেটা এখানে হবে না। সেক্ষেত্রে রামমন্দির মামলায় জয়লাভের বিষয়টিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও বিজেপির কৃতিত্ব হিসেবে দেখানো হয়েছিল, তাতেও নির্বাচনের ফল গিয়েছিল তৃণমূলের স্বপক্ষেই। একুশের ভোটে যখন রামমন্দির কোনও প্রভাব ফেলেনি, তখন ২৪’র ভোটে কেন পড়বে! বরঞ্চ একুশের ভোটে তৃণমূলের জয়ের পর থেকে জোড়াফুল যত শক্তিশালী হয়েছে বাংলার মাটিতে, ঠিক তততাই দুর্বল হয়েছে বিজেপি।’

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা