দিঘায় জগন্নাথ মন্দিরের রথের রশিতে কখন টান? বড় ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর প্রথমবার হতে চলেছে রথযাত্রা। শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে রথের রশিতে টান দেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রথ যাত্রার আগের দিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার রথ যাত্রার তদারকিতে রয়েছেন পাঁচমন্ত্রী। এই ৫ মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্রাউড ম্যানেজমেন্ট মিটিং হয়েছে। গোটা ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে রথযাত্রা। নিমকাঠের মূর্তি নিয়ে আসা হবে রথে। তারপর থেকে ভক্তরা রথ দর্শন করতে পারবে।  সকাল সাড়ে ৯ টা থেকে পুজো শুরু হবে। নিয়ম নীতি মেনে পুরোহিতরা পুজো করবেন। ২ টা ৩০ মিনিট নাগাদ রথ যাত্রা শুরু করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রথ যখন চলবে রাস্তায়  লোক থাকবে না। পদপিষ্টের ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যরিকেড থাকবে। লোক থাকবে ব্যারিকেডে। মাত্র পৌনে ১ কিমি পথ গিয়ে মাসিবাড়ি যাবেন জগন্নাথদেব।

মুখ্যমন্ত্রী জানিয়েচেন, রাস্তায় যেতে যেতে রথ থামবে। সেখানেই ভক্তরা রথের সঙ্গে জগন্নাথদেব, বলরাম, শুভদ্রাকে দেখতে পারবেন। রথের রশি টানতে না পারলেও দড়ি স্পর্শ করতে পারবেন তাঁরা।  ব্যারিকেডের সঙ্গে ছোঁওয়ানো থাকবে রথের দড়ি। সেই জন্য রথের রশি স্পর্শ করতে পারবেন ভক্তরা। এই রথযাত্রাকে সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন।

দিঘায় রথের প্রস্তুতি বৈঠকের পর চারিদিক পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। রথের সমস্ত ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখেছেন তিনি। জগন্নাথদেবের মাসির বাড়িও পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে।দেশ বিদেশ থেকে বহু মানুষ আসছেন এখানে। পুরীর মতই ভক্তদের ঢল নেমেছে দিঘাতেও। তাই রথের দিন যাতে কোনও অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ