কর্মীদের বকেয়া ডিএ না মেটানোয় বেতন ফেরানো হল বিদ্যুৎ নিগমের আধিকারিকদের

কর্মীদের বকেয়া ডিএ না মেটানোর কারণে আদালতের নির্দেশে রাজ্য বিদ্যুৎ নিগমের জিএম, এমডি-সহ মোট ছ’জন আধিকারিকের বেতন ফিরিয়ে নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল বেতনের (Salary) টাকা। কিন্তু আদালতের নির্দেশে সেই টাকা ফিরিয়ে নেওয়া হল। রাজ্য বিদ্যুৎ নিগমের জিএম, এমডি-সহ মোট ছ’জন আধিকারিকের বেতন ফিরিয়ে নেওয়া হয়েছে।

রাজ্য বিদ্যুৎ সংস্থার (West Bengal State Electricity) কর্মীদের বকেয়া মহার্ঘভাতা নির্ধারিত সময়ের মধ্যে না মেটানোর কারণে এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আদালতের সেই নির্দেশ অনুযায়ী ডব্লিউবিএসইডিসিএল-এর জিএম অডিট ও জিএম এইচআর– এই দুই পদাধিকারীর বেতনও বৃহস্পতিবার ফিরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য চলতি মাসের ২৪ তারিখে বিদ্যুৎ পর্ষদের কর্তাদের বেতন বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত বলে, ডিএ-র টাকা কি বাদামভাজা খাওয়ার জন্য দিতে বলা হয়েছে নাকি? আইনজীবীদের মত, আদালত পর্যবেক্ষণে স্পষ্ট করে দিয়েছে, মহার্ঘভাতা কর্মীদের অধিকার। মহার্ঘভাতার টাকা কর্মীদের প্রাপ্য। এর পরে আদালতের নির্দেশ মতো রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের ডিএ না দেওয়ায় বিদ্যুৎ পর্ষদের সিএমডি এবং দুই জেনারেল ম্যানেজারের বেতন বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। ১৫ জুলাই পর্যন্ত বেতন বন্ধ থাকবে বলে জানিয়েছে আদালত। তার পরে পরবর্তী শুনানি। এর মধ্যে নির্দেশ মতো টাকা দেওয়া হলে বেতন বন্ধের নির্দেশ প্রত্যাহার করা হবে।

বিচারপতি রাজশেখর মান্থা বিদ্যুৎ বন্টন সংস্থা ও সংবহন সংস্থার জিএম, এমডি ও আদালতে উপস্থিত সিএমডিদের বেতন বন্ধের নির্দেশ দিলেও আসলে এই দুই সংস্থায় ওই পদগুলোতে মোট ছ’জন আধিকারিক রয়েছেন। তাই কাদের বেতন বন্ধ হবে তাই নিয়ে জল্পনা তৈরি হয়। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ফের আদালতে উত্থাপন করেন সংস্থার আইনজীবী। তিনি আদালতের কাছে নির্দেশ চান কাদের বেতন বন্ধ হবে সেই ব্যাপারে। আর সেই প্রেক্ষিতে আদালত ওই ছ’জনেরই বেতন বন্ধের নির্দেশ দেয়। তার পরেই ওই দুই আধিকারিকের বেতনও ফেরানো হয়।

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড