ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,ধুলিয়ান: মুর্শিদাবাদের ধুলিয়ানে ত্রাণ সামগ্রী উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সামশেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান ওরফে জিয়ার শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, কামাত এলাকার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় সেখান থেকে সরকারি ত্রাণ সামগ্রী বলে সন্দেহ করা বিপুল পরিমাণ ত্রিপল(Tripal) উদ্ধার হয়। উদ্ধার হওয়া ত্রিপলগুলি কীভাবে সেখানে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, ধুলিয়ান পৌরসভার(Dhulian Municipality) ২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর এলাকার বাসিন্দা কাউন্সিলর জিয়াউর রহমান ওরফে জিয়ার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর নিজ বাড়িতেও তল্লাশি ও তদন্ত চালানো হচ্ছে বলে সূত্রের খবর।এদিকে, ঘটনার জেরে কাউন্সিলরের এক আত্মীয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সামশেরগঞ্জ থানায়(Samsherganj P.S.) নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে ধুলিয়ান ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া ত্রিপলগুলি সরকারি ত্রাণের কি না এবং সেগুলি অবৈধভাবে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে,শান্তিপুরে ধুন্ধুমার। তৃণমূলের দাপট কমতেই শান্তিপুরে গণবিক্ষোভ।তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান, পলাতক স্বামী।অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আত্মসাৎ ও অস্ত্র মজুতের অভিযোগ। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ।শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্যা শিল্পী দাসের, বাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর, চোর চোর স্লোগানে মাতোয়ারা সমগ্র পাড়া।

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা