ঈদের সকালে হিলি সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা

এদিন হিলি-ফুলবাড়ি চেকপোস্টে জড়ো হয়েছিলেন দুই বাংলার প্রায় পাঁচ শতাধিক মানুষ। যদিও তাঁদের মধ্যে ছিল কাঁটা তারের বেড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরে মাত্র দুটো দিন। দুই বাংলার(Bengal) সীমান্তে জড়ো হন দুই দেশের মানুষ। কাছাকাছি যাওয়া যায় না, তবে দূর থেকে দেখা মেলে। হাত নেড়ে ফোনে কথা বলে স্বজনদের দেখে মনে শান্তি আর আনন্দ দুটোই খুঁজে পান তাঁরা। এদিন অর্থাৎ মঙ্গলবার ঈদের সকালেও তার ব্যতিক্রম হল না। দুই দেশের সীমানায়(Border) ভিড় জমালেন দুই বাংলার মানুষ। ঘটনাস্থল উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর মহকুমার হিলি(Hilli) ব্লকের হিলি-ফুলবাড়ি চেকপোস্ট। দুর্গাপুজোর বিজয়া দশমী ও ঈদ, এই দুই দিনই সীমানের চেকপোস্টে দূরত্ব রেখে ভিড় জমান দুই বাংলার মানুষদের স্বজনদের চোখে দেখার উদ্দেশ্যে।

এদিন হিলি-ফুলবাড়ি চেকপোস্টে জড়ো হয়েছিলেন দুই বাংলার প্রায় পাঁচ শতাধিক মানুষ। যদিও তাঁদের মধ্যে ছিল কাঁটা তারের বেড়া। তাই কাছাকাছি গিয়ে কথা বলা না গেলেও দূর থেকে স্বজনদের দেখে শান্তি খুঁজে পেয়েছেন অনেকেই। কয়েক দশক ধরেই এই রীতি চলে আসছে হিলি সীমান্তে। দুই দেশের সীমান্তরক্ষীদের সামনেই চলে সেই মিলন উৎসব। খালি অনুমতি থাকে না কাছে গিয়ে কথা বলার। এদিনও দেখা গেল, সীমান্তে জড়ো হওয়া দুই বাংলার মানুষ স্বজনদের উদ্দেশ্যে হাত নেড়েছেন, চোখে চোখ রেখে ফোনে কথা বলেছেন। অনেককেই দেখা গেল সীমানা ঘেঁষে চলে যাওয়া রেল লাইনে সেলফি তুলছেন। কেউ দূর থেকে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে ইশারায় কথা বলছেন। বড়দের সঙ্গে ছোটরাও শামিল হয়েছেন এই ভিড়ে। তবে ভিড় বেশি তরুণ প্রজন্মের। তবে সবই চলে দুই দেশের সীমান্তরক্ষীদের কড়া নজরদারির মধ্যে। দুই বাংলার মানুষই কিন্তু চান, বছরের এই দুইদিন সীমান্তে ছাড় দেওয়া হোক দুই বাংলার মানুষকে। কাছাকাছি গিয়ে কথা বলতে দেওয়া হোক তাঁদের।

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জিও-এয়ারটেলের চেয়েও বেশি সুবিধা

৪ দিন পরই পথ বদলাবে শনি, ১২২ দিন সুসময় ৫ রাশির জাতকদের

২১ হাজার টাকা ছাড়ে মিলছে ৭০০০mAh ব্যাটারির OPPO K14 Lite

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’