সিত্রাং দুর্বল হবে সুন্দরবনের কাছে এসে, বাঁচবে বাংলা

সুন্দরবনের ওপরে একটি উচ্চচাপবলয় তৈরি হতে পারে। সেই উচ্চচাপবলয়ের জেরেই হুট করে স্থলভূমিতে ঢুকে পড়তে পারবে না সিত্রাং।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় আপডেট। আবারও বাংলার(Bengal) রক্ষাকর্তা হয়ে দাঁড়াতে পারে সুন্দরবন(Sundarban)। সামুদ্রিক ঘূর্ণিঝড়কে সাগরের বুকে ঠেকিয়ে রেখে তাকে দুর্বল করে দিয়ে বাংলাকে বাঁচিয়ে দিতে পারে বাদাবন। তবে ঝড়কে সাগরে ঠেকিয়ে দুর্বল করে দিলেও প্রবল বৃষ্টি আর জলোচ্ছ্বাসের হাত থেকে কিন্তু সুন্দরবন বাঁচাতে পারবে না বাংলাকে। নজরে ‘সিত্রাং’(Sitrang)। আন্দামান সাগরে(Andaman Sea) জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত গুটি গুটি পায়ে হাজির হয়েছে বঙ্গোপসাগরের(Bay of Bengal) বুকে। সেখানেই এদিন সেটি নিম্নচাপের রূপ নিয়েছে। এদিন থেকেই সে ধীরগতিতে এগোবে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। আগামী ২২ তারিখ অর্থাৎ শনিবার তা পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের রূপ নেবে। ২৩ অক্টোবর, রবিবার অর্থাৎ কালীপুজোর ঠিক আগের দিন এই নিম্নচাপ বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হবে। সোমবার অর্থাৎ কালীপুজোর দিন পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নাম হবে ‘সিত্রাং’।

আরও পড়ুন সিত্রাংয়ের মোকাবিলায় নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক

দিল্লির মৌসম ভবনের দাবি, সিত্রাং জন্ম নেওয়ার পরেই তা উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। ২৫ অক্টোবর, মঙ্গলবার তা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে পৌঁছতে পারে। কিন্তু সেই দিন থেকেই তার শক্তিক্ষয় হওয়ার পালাও শুরু হয়ে যাবে। কেননা সেই সময় সুন্দরবনের ওপরে একটি উচ্চচাপবলয় তৈরি হতে পারে। সেই উচ্চচাপবলয়ের জেরেই হুট করে স্থলভূমিতে ঢুকে পড়তে পারবে না সিত্রাং। বরঞ্চ সাগরের বুকে দাঁড়িয়েই সে বৃষ্টি ঝরাবে। কার্যত এই উচ্চচাপবলয় ও উত্তর-পশ্চিম হাওয়ার জেরে এই ঘূর্ণিঝড় আবারও বাঁক নিয়ে চলে যাবে বাংলাদেশের দিকে। এর জেরে এ পার বাংলা বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পাবে। যদিও আবহাওয়াবিদদের দাবি, সিত্রাংয়ের জন্ম না হলে তার অভিমুখ আর প্রকৃতি বিশ্লেষণ করা সম্ভব নয়। এখন শুধুই আনুমানিক একটা পূর্ভাবাস পাওয়া যাচ্ছে। তা মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। তবে সিত্রাং বাংলায় আছড়ে না পড়লেও এর জেরে দুই ২৪ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলা প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে। সেই সঙ্গে বইবে তীব্র ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ভাসতে পারে সাগরের জলোচ্ছ্বাসে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার