এই মুহূর্তে




সন্দেশখালিতে ফের শাহজাহান বাহিনীর দৌরাত্ম্য, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: শেখ শাজাহান বিহীন সন্দেশখালি এখনো সন্দেশখালিতেই আছে। এবার সরবেড়িয়ার মণ্ডল পরিবারের সদস্যদের মারধর, হুমকি, অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।সন্দেশখালির সরবেড়িয়া মোড়ে শেখ শাজাহান মার্কেট। এটি তৈরি করেছিল শেখ শাজাহান(Sk.Sazahan)। মার্কেটটি নিজের নাম দিয়েছিল।কিন্তু যে জায়গায় এই শেখ শাজাহান মার্কেটটি তৈরি করা হয় সেই জায়গা সরবেড়িয়া মণ্ডল পরিবারের জায়গা বলে দাবি করেছিলেন মণ্ডল পরিবারের সদস্যরা । সেই নিয়ে CBI কে লিখিত অভিযোগ জানানো হয়েছিল মণ্ডল পরিবারের তরফ থেকে । পরবর্তীতে আবারো এই মণ্ডল পরিবারকে শেখ শাহজাহানের অনুগামীরা খুনের হুমকি দিয়েছিল এবং মারধরও করেছিল ।

এরপর এই পুরো বিষয়টা তদন্ত শুরু করেন CBI আধিকারিকরা । পরবর্তীতে এই শেখ শাজাহান মার্কেট যে জমির উপর তৈরি সেই জমি বৈধ কাগজপত্র হাতে পায় মণ্ডল পরিবার ।এরপর গত কয়েকদিন আগে এই শেখ শাজাহান মার্কেট এর ভেতরে তৃণমূলের নেতৃত্ব SIR সংক্রান্ত বিষয়ে মিটিং এর আয়োজন করা হয়। সেই সময় মণ্ডল পরিবারের তরফ থেকে গিয়ে বাধা দিলে মণ্ডল পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় একদল স্থানীয় দুষ্কৃতী । মারধর করে বলে অভিযোগ। এমনকি এই মার্কেটের ভিতর মণ্ডল পরিবারকে ঢুকতে বারণ করে তৃণমূল নেতৃত্ব। এমনটাই অভিযোগ মণ্ডল পরিবারে ।

এই বিষয়ে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছে মণ্ডল পরিবার ।আর এই ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কিত মণ্ডল পরিবারের সদস্যরা ।পাশাপাশি নির্মল মণ্ডল পুরাতন সরবেড়িয়া এলাকার SIR সংক্রান্ত BLOর সহকারি বিজেপির পক্ষ থেকে BLA -2 । অভিযোগ করছেন তাকে BLO এর সাথে বেরোতেই দেওয়া হয়নি । তাকে হুমকি দেওয়া হচ্ছে যাতে সে BLO এর সাথে না বেরোয় ।আর এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল ব্লক সভাপতি ইমাম গাজী পুরো বিষয়টা অস্বীকার করে বলেন, মণ্ডল পরিবারের অভিযোগ পুরো ভিত্তিহীন । আমি দেড় মাস দায়িত্ব পেয়েছি । তারা যে অভিযোগ করছে তারা রাজনীতি করার জন্য এইসব মিথ্যা অভিযোগ আনছে তাঁর বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মদনমোহন মন্দিরের প্রণামীর টাকা গুনতে ১৪ জন, আনা হল ৮ বস্তা

যুবভারতীকাণ্ডে মমতার তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জোড়া মামলা

ফরাক্কায় কুপিয়ে খুন পঞ্চায়েত সমিতির সদস্যার দেওরকে , চাঞ্চল্য

গঙ্গাসাগর থেকে বাড়ি ফেরার পথে ইলেকট্রিক পোস্টে স্কুটির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু যুবকের

যুবভারতীর ঘটনায় আরও  দু’জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ 

জাঁকিয়ে ঠাণ্ডা দুই বঙ্গে, কতটা নামবে পারদ? জানুন আবহাওয়ার আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ