আলমারি থেকে উদ্ধার বাবার খুন করা দেহ, পলাতক সন্দেহভাজন ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি :-  ‘বাবার চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছি ’, বাড়ির বাইরে তালায় লাগানো এই চিঠি দেখে সকালে স্বাভাবিকভাবেই ফিরে যাচ্ছিলেন মাছ বিক্রেতা। কিন্তু দরজার তলা থেকে রক্ত আসছে দেখেই সন্দেহ হয় তার। পাড়া-প্রতিবেশিদের ডেকে তালা ভাঙতেই চোখ কপালে ওঠে এলাকাবাসীদের। আলমারি থেকে উদ্ধার হয় বাড়ির কর্তা কম্বলে মোড়া দেহ। এরপর বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় আরও এক দেহ।

সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছি কোচবিহারের ডাউয়াগুড়ির বৈশ্যপাড়ায়। মৃতদের নাম বাবুল চন্দ্র বৈশ্য (৬০) এবং গোপাল রায় (৪০)। তারা সম্পর্কে আত্মীয় বলে জানা গিয়েছে। যদিও এই বাড়ির আরও এক সদস্য বাবুলর ছেলে প্রণয় এখন পলাতক। পুলিশের প্রাথমিক অনুমান, ওই প্রণয় বৈশ্যই আদতে বাবাকে খুন করেছে। সেই সঙ্গে তার পিসতুতো ভাইকেও হত্যা করেছে সে।

স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে বাবুলের স্ত্রীর মৃত্যু হয়। পরিবারের ছিলেন বাবুল, প্রণব এবং গোপাল। কিন্তু এরই মধ্যে রহস্যজনকভাবে গায়েব হয়ে যান গোপালও। সেই সময়েই প্রণবই থানায় দাদার নামে মিসিং ডায়েরিকরেছিলেন। এরপর বাবার সঙ্গে থাকতেন প্রণব। কোভিডের সময়ে থেকেই নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন প্রণব, দাবি স্থানীয়দের। মা, বাবা এবং পিসতুতো দাদার সঙ্গে হামেশাই অশান্তি করতেন তিনি। 

এক মাছ বিক্রেতাকে সোমবার বাড়িতে মাছ দিয়ে যেতে বলেছিলেন বাবুল। কিন্তু ওই বিক্রেতা বাড়িতে গিয়ে দেখেন দরজায় তালা ঝুলছে। কিন্তু মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। স্থানীয়দের ডাকাডাকি করেন তিনি। সকলে মিলে দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে বাবুলের দেহ উদ্ধার করেন। তাঁরাই খবর দেন পুলিশ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গোটা বাড়িতে তল্লাশি চালায়। সেই সময়েই সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় গোপাল রায়ের দেহ। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু