আমিরের ছবিতে কাজ করার সুযোগ যেভাবে পেলেন সোনমারিকা

Share:

 

নিজস্ব প্রতিনিধি: ‘লাল সিং চাড্ডা’ ছবিতে চিনা মহিলার চরিত্র রয়েছেন। তার জন্য অনলাইন অডিশন আয়োজন করেছিল আমির খানের প্রোডাকশন হাউস। তাতে অংশগ্রহন করেন সোনমারিকা। তাঁর অভিনয় নজরকারে অমির খানের। এরপর তাঁর ডাক আসে মুম্বইয়ে। এভাবেই ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। বর্তমানে পাহাড়ি কন্যা উত্থানের দিকে তাকিয়ে রয়েছেন কালিম্পং জেলার সকল মানুষ। সবাই অপেক্ষার প্রহর গুনছেন ছবি মুক্তির।

কালিম্পং জেলার সীমান্তবর্তী ব্লক গরুবাথান। গরুবাথানের পান্ডারা মোড় থেকে সোমবাড়ি বাজারগামী রাস্তায় কিছুটা দূরে কোলেই তামাং পরিবারের বাড়ি। আহালে- এক এলাকার আওতাধীন স্থানটির নাম গৈরিগাও। বাবা রাজেন তামাং বিহারে সেনাবাহিনীর পুলিশ বাহিনীতে কর্মরত। মা রমলা গৃহবধূ। ভাই রিতেশ সদ্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ। সেও গান বাজনা করতে ভালোবাসে। সুন্দর ভাবে গোছানো সংসার।

ছোটবেলা থেকেই তামাং দম্পতি বুঝেছিলেন মেয়ের নাচ এবং সাংস্কৃতিক দক্ষতার কথা। গরুবাথানেই নৃত্যের প্রাথমিক প্রশিক্ষণ। সঙ্গে ক্লাসিক্যাল নৃত্যর পাঠ চলতএরপর মাল শহরের একটি নৃত্য গোষ্ঠীতে যোগদান। সোনমারিকা নিজেও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ। স্থানীয় যুদ্ধবীর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী। ২০১৯ সালের নৃত্যের সুবাদে সরোজ সম্মান পুরস্কার পান। নৃত্যের পাশাপাশি মডেলিংয়েও ঝোঁক বাড়ে। উত্তরবঙ্গের বিভিন্ন মডেলিং অনুষ্ঠানে নিয়মিত ভাবে অংশগ্রহণ করতে থাকেন।

দৌড়ঝাঁপে কম ঝুঁকি এবং সংগ্রাম করতে হয়নি। এর মাঝপর্বে পাহাড়ে বারবার দীর্ঘ বনধ চলেছে। তবু পরিশ্রম করতে পিছপা হয়নি সে। পায়ে হেঁটেই গরুবাথান থেকে ভুট্টা বাড়ি বনাঞ্চল পেড়িয়ে মাল ব্লকের মীনগ্লাস চা বাগান পর্যন্ত চলে আসত সে। তারপর সেখান থেকে গাড়ি ধরে সোজা মাল শহর। কখনই নৃত্য প্রশিক্ষণ বন্ধ রাখতে চায় নি। নৃত্যের পাশাপাশি অভিনয় শৈলীতেও তাঁর দক্ষতা রয়েছে। কালিম্পং এলাকার একটি ওয়েব সিরিজে অভিনয় করেছে সোনমারিকা। অ্যামাজন প্রাইম-এ ওয়েব সিরিজ প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। হলিউডের জনপ্রিয় ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক হল আমিরের ‘লাল সিং চাড্ডা’। যা আগামী বছরে অর্থাৎ ২০২২ প্রেম দিবসে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। টম হ্যাঙ্কস অভিনীত এই ছবির হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে রয়েছেন আমির খান ও করিনা কাপুর খান।

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ