এই মুহূর্তে




১৮ নভেম্বর থেকে শুরু SSC-র নথি যাচাই! প্রথম দিন ডাক বাংলা বিষয়ের ৭১০ প্রার্থীকে

নিজস্ব প্রতিনিধি: একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্যে নথি যাচাইয়ের প্রক্রিয়া তথা ইন্টারভিউ আগামিকাল তথা ১৮ নভেম্বর থেকে শুরু হবে। যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। এসএসসি সূত্রের খবর, প্রতিদিন গড়ে ১০০০-১৫০০ চাকরিপ্রার্থীকে ডাকা হবে। সুষ্ঠু ও দ্রুত যাচাইকরণ প্রক্রিয়ার জন্যে ১৫ টি টেবিলের ব্যবস্থা করেছে স্কুল সার্ভিস কমিশন। যাতে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়। সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রতিটি টেবিলে ১০০ জন করে প্রার্থীদের নথি যাচাই করা হবে। তবে কী কী নথি নিয়ে যেতে হবে, সেটাও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, প্রতিটি কোয়ালিফায়েড প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই-ইনফরমেশন শিট নিয়ে যেতে হবে। যেখানে রোল নম্বর আইডি লেখা আছে তা সঙ্গে রাখতে হবে।

এছাড়া সচিত্র পরিচয়পত্র, যেমন আধার, প্যান, পাসপোর্ট এবং জাতিগত শংসাপত্র সঙ্গে রাখতে হবে। বিশেরভাবে সক্ষম বা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ সঙ্গে রাখতে হবে। প্রত্যেকটি বৈধ কাগজের স্বাক্ষর তারিখ ২১ জুলাই ২০২৫-এর আগের হতে হবে। পাশাপাশি প্রার্থীদের স্নাতকোত্তরের শংসাপত্র ও অরিজিনাল মার্কশিট সঙ্গে রাখতে হবে। টেট পাস সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে সে সব প্রতিষ্ঠানের তরফ থেকে দেওয়া চিঠি সঙ্গে রাখতে হবে। তবে ১৮ নভেম্বর বাংলা বিষয়ের জন্য তালিকাভুক্ত ৭১০ জন চাকরিপ্রার্থীকে ডাকা হচ্ছে।

শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ রয়েছে ৩৫ হাজার ৭২৬ জন। এর মধ্যে উচ্চ মাধ্যমিকের জন্যে ১২ হাজার ৫১৪ শূন্যপদে নিয়োগ করা হবে। তবে দুই বিবভাগেই আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম‌। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন। ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন প্রায় ২০ হাজার ৫০০ জন। এদিকে স্কুল সার্ভিস কমিশন (SSC)-র ইন্টারভিউয়ের তালিকায় রয়েছে একাধিক ‘অযোগ্য’ প্রার্থীদের নাম। আবার অভিযোগ উঠেছে যে, কেউ কেউ পুরো নম্বর পেয়েও ইন্টারভিউয়ে ডাক পান নি। অথচ কেউ কেউ প্রাথমিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে বাড়তি ১০ নম্বর পেয়ে গিয়েছেন। হ্যাঁ, SSC-র নতুন নিয়োগ পরীক্ষার একাদশ-দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা হতেই নানাবিধ অনিয়মের অভিযোগ উঠছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। তাই সোমবার সুপ্রিম কোর্টের রায় অমান্যের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে শিক্ষকদের একাংশ।আগামী বুধবার শুনানি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ