রেশন ডিলারদের গাড়ি কিনতে মেমো ইস্যু রাজ্যের

রেশন ডিলাররা যাতে ৩ বা ৪ চাকার পণ্যবাহী গাড়ি কিনতে পারে রেশন গ্রাহকদের বাড়িতে বাড়িতে রেশনের সামগ্রী পৌঁছে দিতে তাঁর জন্য রাজ্য সরকার ১ লক্ষ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই টাকারই মেমো ইস্যুর কাজ শুরু করলো খাদ্য দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডকালে বাংলার মানুষকে যাতে রেশনের দোকানে এসে ভিড় জমাতে না হয় তার জন্যই এ রাজ্যে ‘দুয়ারে রেশন’ কর্মসূচীর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচী সফল করতে রাজ্যের সকল রেশন ডিলারদের জন্য রাজ্য সরকারের তরফে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল যাতে সেই টাকায় রেশন ডিলাররা ৩ বা ৪ চাকার পণ্যবাহী গাড়ি কিনতে পারে। এদিন সেই আর্থিক সহায়তার মেমো ইস্যু করলো রাজ্য খাদ্য দফতর।

বাড়িতে বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী ‘দুয়ারে রেশন’ কর্মসূচীর কথা ঘোষণা করেছিলেন। গত ১৫ সেপ্টেম্বর থেকে এই রাজ্যের নানা জায়গায় পরীক্ষামূলক ভাবে সেই কর্মসূচী শুরুও করে দেওয়া হয়েছে। যদিও ‘দুয়ারে রেশন’ কর্মসূচী পালনের জন্য রেশন সামগ্রী কীভাবে রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছিল রেশন ডিলাররা। এমনকি বেশ কিছু জায়গায় বিরোধী রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের প্ররোচনায় ডিলাররা এই কর্মসূচী পালন করবেন না বলেও জানিয়ে দেন। ওই সময়েই রাজ্য সরকার জানিয়ে দেয় রেশনের সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলাররা যদিও ৩ বা ৪ চাকার গাড়ি কেনেন তাহলে তাঁর জন্য রাজ্য সরকার সর্বাধিক ১ লক্ষ টাকা ভর্তুকি প্রদান করবে। সেই টাকারই মেমো ইস্যু করার কাজ এদিন থেকে শুরু করে দিল রাজ্য খাদ্য দফতর। আশা করা যাচ্ছে এর ফলে, রেশন ডিলারদের রেশন গ্রাহকদের বাড়িতে বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দিতে অসুবিধা হবে না।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার