এই মুহূর্তে

পূর্ব মেদিনীপুরে অভিষেক কর্মসূচির মাঝেই ‘তুই-তোকারি’ আক্রমণ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) পূর্ব মেদিনীপুরে। ‘তৃণমূলে নবজোয়ার’ সভা থেকে গত বৃহস্পতিবার তৃণমূল যুবরাজ বলেছিলেন, মীরজাফরের বাড়ি ঘেরাও করা হবে। কটাক্ষ করে বলেছিলেন, ‘লোডশেডিং নেতা’। দাবি ছিল, নন্দীগ্রামে ভোট হলে ৫০ হাজারের বেশি ভোটে হারবে ‘গদ্দার’। তার পাল্টা দিতে গিয়ে শুক্রবার বেলাগাম হয়ে ‘তুই- তোকারি’ করে বসলেন শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY) ।

‘নবজোয়ার’ কর্মসূচিতে এসে অভিষেক পদযাত্রা এবং সভা করেছেন পূর্ব মেদিনীপুরে। করেছেন জনসংযোগ। তাঁর পাল্টা দিতে আগামী ১৬ জুন নন্দীগ্রামে ‘মহামিছিল’ করবেন শুভেন্দু। শুক্রবার বেলাগাম হন শিশিরপুত্র। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে আক্রমণ করে ‘তুই-তোকারি’ করে বসেন। ‘রাজনৈতিক বয়স’ নিয়েও তোপ দাগেন শুভেন্দু।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ‘নন্দীগ্রাম জয়’ নিয়ে মামলা আদালতের বিচারাধীন। তা নিয়েই বারবার কথা শুনতে হয়েছে শুভেন্দুকে। গত বৃহস্পতিবারও তাঁকে আক্রমণ করেন অভিষেক। তাতেই ‘মাথা গরম’ হয় শুভেন্দুর। এই প্রসঙ্গে সবুজ শিবিরের কটাক্ষ, ‘তৃণমূলে নবজোয়ার’ দেখে হিংসে হচ্ছে বিজেপির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়েও ‘সুবিধা’ করতে পারছে না বিজেপি ও কেন্দ্র। সবুজ শিবিরের দাবি, এই কর্মসূচিতে পূর্ব মেদিনীপুরে অভিষেক যেতে আরও চাপে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

জোড়াফুল শিবিরের কটাক্ষ, অভিষেকের রোড শো দেখে পাল্টা মিছিল করছেন শুভেন্দু। তৃণমূলের নবজোয়ার যাত্রা দেখে পাল্টা ‘গৃহ সম্পর্ক’ যাত্রা করছে বিজেপি। তৃণমূল যুবরাজের কর্মসূচির পাল্টা দেখাতে ছুটে আসতে হচ্ছে মোদি-শাহ-নাড্ডাকে। কটাক্ষ, ‘গেরুয়া শিবির ভয় পেয়েছে’।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক, নয়া আবদার নিয়ে সুপ্রিম কোর্টে ইডি

সাতসকালে কলকাতার পাঁচ জায়গায় সিবিআই তল্লাশি, ইডির পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ