কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

Share:

 নিজস্ব প্রতিনিধি: কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে সেজে উঠেছে তারাপীঠ। বহু ভক্ত ভিড় জমিয়েছেন বিশেষ দিনে মা তারার দর্শন পাওয়ার জন্য। তবে চলতি বছরে বাড়তি সতর্ক রয়েছে নতুন প্রশাসন। সম্প্রতি তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক পূণ্যার্থীর প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই স্মৃতি এখনও টাটকা। বিশেষ পুজো উপলক্ষ্যে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে। তাই সুরক্ষার জন্য নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না দমকল। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রায় ২০০ জন দমকল কর্মী কর্মরত থাকবেন। পাশাপাশি নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ৪০০০ পুলিশ। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে ২০০ জন দমকল কর্মীর পাশাপাশি ৮টি বিশেষ রোবট ফায়ার টেন্ডার রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ২৫ সদস্যের বিপর্যয় মোকাবিলা টিমও। ভক্তদের নিরাপত্তার জন্য বিশেষ উদ্ধারকারী দল আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তুত থাকবে। কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মন্দির চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তা, পার্কিং এলাকা এবং ভিড় নিয়ন্ত্রণের জায়গাগুলিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী।  
শুধু নিরাপত্তাই নয়, ভক্তদের যাতায়াত এবং ভিড় নিয়ন্ত্রণেও বিশেষ নজর দেওয়া হয়েছে। তারাপীঠে আগত পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যার মুখে পড়তে না হয়, সেই বিষয়েও প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠ মহাশ্মশানে তন্ত্রসাধনাকে ঘিরে থাকে বিশেষ আবহ। ফলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত এবং সাধুসন্তদের ভিড় আরও বাড়তে পারে। সেই কারণে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে কড়া নজরদারির পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। বাংলায় নতুন সরকারের এটাই প্রথম কৌশিকী অমাবস্যার পুজো। এমনকি প্রথম এই উৎসবের নামকরণ করা হয়েছে ‘মহাপুণ্যোৎসব’।

পুজোর চাঁদা ১৫ হাজার! টাকা না পেয়ে গ্যারেজের দুই কর্মীকে মারধরের অভিযোগ

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

কৃষকদের দুর্দিনে মানবিক উদ্যোগ সরকারি আধিকারিকদের, দান করবেন নিজেদের বেতন

সপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১