১০০ দিনের কাজের প্রকল্পের নাম হোক অভিষেকের নামে, প্রস্তাব বিজেপি বিধায়কের

অমরনাথ শাখার দাবি, ১০০ দিনের কাজের প্রকল্পের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে করে দেওয়া হোক। কার্যত মুখ পোড়ালেন বিজেপিরই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা(Bengal) থেকে নির্বাচিত বিজেপির(BJP) একের পর এক বিধায়ক ও সাংসদ ক্রমশই দলের মুখ পুড়িয়ে চলেছেন। কার্যত দল যে বাংলার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও ভাঁওতা দিয়ে চলেছে সেটাও তাঁরা জানিয়ে দিচ্ছেন। এবার সেই সব সাংসদ ও বিধায়কদের তালিকায় যোগ হয়ে গেল আরও একটি নাম। বাঁকুড়া জেলার(Bankura District) ওন্দা বিধানসভা কেন্দ্রের(Onda Assembly Seat) বিজেপি বিধায়ক(BJP MLA) অমরনাথ শাখা(Amarnath Sakha) এবার দাবি তুলেছেন, ১০০ দিনের কাজের প্রকল্পের(100 Days Work Project) নাম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নামে করে দেওয়া হোক। আর সেই ঘটনা সামনে আসতেই কার্যত মুখ পুড়ছে পদ্মশিবিরের। অনেকেই মনে করছেন অমরনাথ কার্যত বুঝিয়ে দিলেন, তিনি তৃণমূলের দিকে তাঁর পা বাড়িয়েই দিয়েছেন। যে কোনও দিন তিনি ফুল বদল সেরে ফেলবেন।

কী বলেছেন অমরনাথ? কেন্দ্রের ক্ষমতাশীন নরেন্দ্র মোদির সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। সেই সূত্রেই সেই টাকা চাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে গিয়ে ধরনা দিয়েছিলেন কয়েক হাজার জবকার্ড হোল্ডার। সেই সব জবকার্ড হোল্ডারদের সম্প্রতি নিজের সাংসদ পদের মাইনে থেকে টাকা পাঠান অভিষেক। সেই প্রসঙ্গেই অমরনাথ স্বীকার করে নিয়েছেন, যে তাঁর বিধানসভা কেন্দ্র থেকে যে সব জবকার্ড হোল্ডাররা দিল্লিতে তৃণমূলের আন্দোলনে গিয়ে যোগ দিয়েছিল তাঁরা সবাই টাকা পেয়েছেন অভিষেকের কাছ থেকে। সেই সূত্রেই তিনি দাবি করেছেন ১০০ দিনের কাজের প্রকল্পের নাম অভিষেকের নামেই করে দেওয়া হোক। কার্যত নিজের দল ও কেন্দ্রের সরকারকে খোঁচা মেরে তিনি জানিয়েছেন, ‘এটা আনন্দের বিষয়। আমি তো জানতে পারলাম আমার বিধানসভা এলাকার কয়েকজন টাকা পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলে উনি দেবেন। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করব, টাকা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তখন প্রকল্পের নামও ওঁর নামে করা হোক।’

এখন প্রশ্ন হচ্ছে, অমরনাথ কেন হঠাৎ করে অভিষেকের নাম করে প্রকল্প করতে বললেন কেন আর কেনই বা অভিষেকের টাকা পাঠানোর কথাই বা স্বীকার করতে গেলেন? আসলে এর পিছনে কাজ করছে লোকসভা ভোটের অঙ্ক। কলকাতার বুকে শাহি সভা ফ্লপ হওয়ার পরে পদ্মশিবিরের নেতারা বেশ বুঝতে পারছেন ১০০ দিনের কাজের টাকা আটকে রাখাটা কার্যত ব্যমেরাং হয়ে গিয়েছে বিজেপির কাছে। গ্রামবাংলার মানুষজন তো বটেই, শহরের মানুষও মুখ ঘুরিয়ে নিয়েছে বিজেপির থেকে। সেই ধাক্কা নেমে আসতে চলেছে ২৪’র লোকসভা ভোটে। তাই এখন থেকেই তাঁরা কাঁদুনি গেয়ে রাখছেন যাতে সেই হারের দায় তাঁদের ঘাড়ে না চাপিয়ে দেওয়া হয়। কেননা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ২৪’র যুদ্ধে যে সব সাংসদরা হারবেন তাঁদের হারের দায় সেই সব লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা বিধানসভা কেন্দ্রগুলির বিজেপি বিধায়কদের নিতে হবে। অমরনাথ এখন থেকেই নিজেকে সেই দায়ভার থেকে মুক্ত করে দিলেন।

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ আমলা কালীকে আটক করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?