উস্থিতে ৭ বছরের সন্তানকে খুন করে ধানজমিতে পুঁতে দিল বাবা

ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি (Usthi) থানা এলাকার নাজরার ডোমপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের সাত বছরের সন্তানকে খুন (Killing) করে ধানজমিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি (Usthi) থানা এলাকার নাজরার ডোমপাড়া এলাকায়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত বাবা ঘটনার পর থেকে পলাতক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উস্থি থানা এলাকার দেউলা (Deula) গ্রামের বাসিন্দা রফিকুল শেখ। শনিবার সন্ধ্যায় নিজের সাত বছরের ছেলে রোহিত শেখকে নিয়ে গ্রামের ধান জমিতে যায় ওই ব্যক্তি। অভিযোগ, সেখানে শ্বাসরোধ করে খুন করে জমিতে পুঁতে দেয় নিজের সন্তানকে। শুধু তাই নয় নিজের কীর্তির কথা এক আত্মীয়কে ফোন করে জানায় অভিযুক্ত রফিলুল। এরপর পরিবারের লোকজন ধানজমিতে গিয়ে মৃত শিশুর দেহ উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার খবর পেয়ে উস্থি থানার পুলিশ নিহত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কী কারণে নিজের সন্তানকে এমন নৃশংসভাবে খুন করল রফিকুল তা এখনও স্পষ্ট নয়। তার খোঁজে তৎপরতা শুরু করেছে পুলিশ। স্থানীয়রা জানান, অভিযুক্ত রফিকুল পেশায় ভ্যান চালক। রোহিত তার একমাত্র সন্তান ছিল। কোনওরকমে সংসার চলত ভ্যান চালানো রোজগারে। কিন্তু সংসারে অভাব অনটনের জেরে মানসিক অবসাদে ভুগছিল সে, সেই অবসাদ থেকে এই কাজ করে থাকতে পারে বলে দাবি স্থানীয়দের।

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫