চতুর্থীর রাতে হুগলিতে ভয়াবহ দুর্ঘটনা, ঠাকুর আনতে গিয়ে তিনজনের মৃত্যু, আহত আরও ৩

চতুর্থীর রাতে ভয়াবহ দুর্ঘটনা! ঠাকুর আনতে গিয়ে প্রাণ হারালেন তিনজন। এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও তিনজনকে। ঘটনাটি ঘটেছে, হুগলিতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চতুর্থীর রাতে ভয়াবহ দুর্ঘটনা! ঠাকুর আনতে গিয়ে প্রাণ হারালেন তিনজন। এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও তিনজনকে। ঘটনাটি ঘটেছে, হুগলিতে। পুজোর আবহে এহেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া পড়েছে। নিহতদের নাম ভাস্কর দেবধারা (২৯), প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০)। পুজোর আবহ মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে। পুলিশ সূত্রের খবর, নিহতরা সকলেই পোলবার শংকরবাটি বারোয়ারির সদস্য। যাঁরা ঠাকুর আনতে গিয়েছিলেন । ঠাকুর অন্য গাড়িতে তুলে ৬ জন সদস্য একটি চারচাকা গাড়ি করে গ্রামে ফিরছিলেন। তখনই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।

ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও ওই ছয়জন না ফেরায় বাকি সদস্যরা তাদের ফোনে কল করেন। তখন পুলিশ ফোন তুলে জানায় দুর্ঘটনার শিকার হয়েছেন ৬জন। পুলিশ আরও জানিয়েছেন, ভাস্করের বাড়ি সুগন্ধা শংকর বাটি এলাকায়। বাকি দু’জন চন্দননগর কাঁটাপুকুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ঠাকুর অন্য গাড়িতে তুলে তাঁরা যখন চারচাকা গাড়ি করে ফিরছিলেন, তখনই চন্দননগর রেল ওভারব্রীজ থেকে নামার সময় দ্রুত গতিতে ছুটতে থাকা তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই রাস্তার পাশে সাজিয়ে রাখা ইটের দেওয়ালে সজোরে ধাক্কা মারে তাদের গাড়িটি। মুহূর্তেই গাড়িতে থাকা চালক-সহ ৬জন আহত হন। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁকে SSKM হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছেছিল চন্দননগর ও পোলবা থানার পুলিশ। তারা একটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় একজন জানিয়েছেন, গাড়িটি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে। গাড়িতে মদের বোতল পাওয়া গিয়েছে। সম্ভবত ওরা সকলেই মদ্যপান করেছিল। এবং গাড়িটি দ্রুত গতিতে চলছিল। বর্তমানে ঘটনার তদন্তে পুলিশ। রাস্তাঘাটে গাড়ি-ঘোড়াও অনেক চলাফেরা করছে। দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। ইতিমধ্যেই সমস্ত প্যান্ডেলে আজ ঠাকুরও ঢুকে গিয়েছে। তার মধ্যে হুগলিতে এমন দুর্ঘটনার খবর রাজ্যবাসীদের মধ্যে আলাদা করে আশঙ্কা জাগাচ্ছে।

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের