বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাজ্যে মৃত্যু আর তিনজনের

ঝড়ো হাওয়া হয় এলাকায়। ফলে কিছু বিদ্যুতের তার ছিঁড়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: কলকাতার মতোই এবার মালদাতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল তিনজনের। দুর্ঘটনাগুলি ঘটেছে জেলার মোথাবাড়ি, হবিবপুর ও গাজোল থানা এলাকায়। মৃতদের নাম শেখ সিদ্দিক (৭১), তুলসি সিংহ (৩৩), হরপ্রসাদ ভট্টাচার্য (৫১)। তিনটি ঘটনারই তদন্তে নেমেছে পুলিশ।

মোথাবাড়ি এলাকায় যেভাবে প্রৌঢ়ার মৃত্যু হয়েছে, তাতে স্থানীয় বিদ্যুৎ অফিসের গাফিলতি রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ঘটনায় মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় তাঁরা। স্থানীয়দের অভিযোগ, মাঝারি বৃষ্টির পাশাপাশি বুধবার ঝড়ো হাওয়া হয় এলাকায়। ফলে কিছু বিদ্যুতের তার ছিঁড়ে যায়। কিন্তু বিদ্যুৎ অফিসের কর্মীরা কাজ করে যাওয়ার পরও নাকি নিচে পড়েছিল বিদ্যুতের তার। সেই তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় শেখ সিদ্দিকের। দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।

হবিবপুরে মৃত তুলসি সিংহ মুক ও বধির ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বাড়ির পেছনের টিউবওয়েল থেকে জল নিয়ে আসার সময় ঘটে দুর্ঘটনাটি। রাস্তাতেই একটি বিদ্যুতের তার ছিড়ে পড়ে ছিল। বিদ্যুস্পৃষ্ঠ হওয়ামাত্র কিছুক্ষণের জন্য চিৎকার করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে যায়। তবে চিকিৎসক তরুণীকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

অন্যদিকে মালদার গাজোল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম হরপ্রসাদ ভট্টাচার্য(৫১)। তিনি চাষের জমিতে জল দিতে গিয়েছিলেন। সেখানেই বিদ্যুৎপৃষ্ঠ হন তিনি। গাজোল হাসপাতাল থেকে মালদা নিয়ে আসার পথে মৃত্যু হয় ওই ব্যক্তির। বিদ্যুৎ দফতরের মোথাবাড়ি সেক্টরের স্টেশন ম্যানেজার জার্মান হোসেন বলেন, সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের