খেলতে বেরিয়ে নিখোঁজ রিষড়ার স্কুলের দুই পড়ুয়া, কোথায় খোঁজ মিলল শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এককজন বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ার কথা বলে, অন্যজন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত রিষড়া থানার ওসি পরমেশ্বর প্রামাণিকের তৎপরতায় কাকদ্বীপ থেকে উদ্ধার করা হল দুই ছাত্রকে। ঘটনায় স্বস্তি ফিরেছে দুই পরিবারে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এক নাবালক বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল। রাত ১০টা বেজে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। কোনও সন্ধান না পেয়ে তাঁরা রিষড়া থানায় যান। থানায় অভিযোগ জানানোর পরই কাকদ্বীপ থেকে দুই শিশুকে পাওয়ার খবর আসে। অন্য নাবালকের পরিবারের দাবি, সন্ধ্যা ৬টা নাগাদ পড়তে যাওয়ার কথা বলে সে বন্ধুর বাড়িতে যায়। সেখান থেকে কীভাবে কাকদ্বীপে পৌঁছল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের কাছে শুধু জানিয়েছে, সে ট্রেনে উঠেছিল। তবে কেন বা কার সঙ্গে সে সেখানে গিয়েছিল, সে বিষয়ে কিছু বলতে পারেনি। দুই নাবালকের কাছেই কোনও মোবাইল ফোন ছিল না বলেও পরিবার জানিয়েছে।

আরও পড়ুন: ‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

 কাকদ্বীপে খোঁজ মেলার পর দুই শিশুর সঙ্গে কথা বলেন পরিবারের সদস্যরা। কিন্তু তারা কীভাবে রিষড়া থেকে কাকদ্বীপে পৌঁছল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। পরিবারগুলির দাবি, বাড়িতে কোনও অশান্তি বা ঝামেলাও ছিল না। দুই পরিবারের তরফেই দ্রুত পদক্ষেপ করার জন্য রিষড়া থানার পুলিশ এবং ওসি পরমেশ্বর প্রামাণিককে ধন্যবাদ জানানো হয়েছে। এক নাবালকের বাবা বলেন, ‘আমার ছেলেকে খুঁজে পেয়েছি। বড়বাবুকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ অন্য নাবালকের পরিবারের দাবি, থানায় যাওয়ার আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যেই কাকদ্বীপ জিআরপির কাছ থেকে ছেলেকে উদ্ধারের খবর মেলে। তারা কিভাবে এতদূর গেল তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। 
 

দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের