তালসারিতে উত্তাল সমুদ্রে তলিয়ে গেলেন মধ্যমগ্রামের ২ পর্যটক

ঘূর্ণিঝড় ‘গুলাব’ আছড়ে পড়ার আগেই মর্মান্তিক খবর সামনে এল। সকাল থেকেই জানা যাচ্ছিল ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ‘গুলাব’। তার আগেই দিঘা ও পার্শ্ববর্তী এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘গুলাব’ আছড়ে পড়ার আগেই মর্মান্তিক খবর সামনে এল। সকাল থেকেই জানা যাচ্ছিল ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ‘গুলাব’। তার আগেই দিঘা ও পার্শ্ববর্তী এলাকায় সমুদ্র ফুঁসতে শুরু করে। এই পরিস্থিতিতে পর্যটকদের সরানোর নির্দেশিকাও জারি হয়। কিন্তু তবুও ঠেকানো গেল না দুর্ঘটনা। মধ্যমগ্রাম থেকে বেড়াতে যাওয়া দুই পর্যটক তালসারি সৈকতে তলিয়ে গেলেন। প্রশাসন সূত্রে খবর, উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে দুই যুবক নিখোঁজ হয়েছেন।

সূত্রের খবর, ৮ জন পর্যটকের ওই দলটি শনিবার ওল্ড দিঘার একটি হোটেলে এসে উঠেছিল। কিন্তু ঘূর্ণিঝড় ‘গুলাব’ সমুদ্র উত্তাল করে তোলে। ফলে প্রশাসন সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করে। ফলে পর্যটকরা হতাশ হয়ে পড়েন। জানা যাচ্ছে, মধ্য়মগ্রাম থেকে যাওয়া ওই পর্যটকরা চলে যায় ওড়িশার উপকূল এলাকায় তালসারিতে। সেখানে প্রশাসিন নিষেধাজ্ঞা না থাকায় ওই পর্যটকরা অবাধে সমুদ্রে নেমে পড়েন। কিন্তু সমুদ্রের ঢেউয়ে ধাক্কা সামলাতে না পেরে দু’জন তলিয়ে যায়।

খবর যায় ওড়িশার তালসারি কোস্টাল থানার পুলিশের কাছে। যদিও সমুদ্র উত্তাল থাকায় সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে তাঁরা দূরে ভেসে গিয়েছেন বলেই অনুমান। তালসারি কোস্টাল থানার পুলিশ খবর পাঠিয়েছে দিঘা কোস্টাল পুলিশকে। পরে শুরু হয় তল্লাশি। জানা যাচ্ছে নিখোঁজ এক পর্যটকের নাম অভ্রদীপ বাগাড়িয়া। অপর নিখোঁজের নাম এখনও জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

‘পরিশুদ্ধ পানীয় জল, নিকাশি, নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা-দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন