এবার বিশ্ব হেরিটেজ তালিকায় আসতে পারে শান্তিনিকেতন

বিশ্বকবির স্বপ্নের শান্তিনিকেতন আজও বিশ্বের হেরিটেজ তালিকায় জায়গা নেই। এটা নিয়ে আবাসিক থেকে প্রাক্তনী, কর্মী থেকে রবীন্দ্রপ্রেমী মানুষদের ক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকবির স্বপ্নের শান্তিনিকেতন আজও বিশ্বের হেরিটেজ তালিকায় জায়গা নেই। এটা নিয়ে আবাসিক থেকে প্রাক্তনী, কর্মী থেকে রবীন্দ্রপ্রেমী মানুষদের ক্ষোভ ছিলই। বারেবারে দরবার ও অনুরোধ করা হয়েছে এই বিষয়ে উদ্য়োগী হতে। অবশেষে নড়েচড়ে বসেছিল কেন্দ্রীয় সরকার। সোমবার শান্তিনিকেতনে আসতে চলেছেন ইউনেস্কোর এক প্রতিনিধি দল। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ওই প্রতিনিধি দলের কাছে নিজেদের ঐতিহ্য তুলে ধরার সুযোগ এসেছে শান্তিনিকেতনের সামনে।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির একটি প্রতিনিধি দল সোমবারই পৌঁছে যাবে শান্তিনিকেতনে। তাঁদের কাছে নিজেদের ঐতিহ্য তুলে ধরার সুযোগ এসেছে শান্তিনিকেতনের সামনে। অপরদিকে, কেন্দ্রীয় সরকারও মরিয়া শান্তিনিকেতনের স্থাপত্য, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে। এরজন্য় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নজরদারিতে বিশ্বভারতীর ঐতিহ্যগৃহ, ভাস্কর্যগুলির সংস্কার শুরু হয়েছিল আগেই। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের ৩০ জনের দল এই সংস্কারের কাজ তদারকি করছেন। নেতৃত্বে রয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের কলকাতা মণ্ডলের সুপারিন্টেন্ডেন্ট শুভ মজুমদার।

শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে গণ্য হতে পারে কি না, তা খতিয়ে দেখবেন ইউনেস্কোর প্রতিনিধি দল। ইউনেস্কোর দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামের (আইকম) প্রতিনিধি দলটি শান্তিনিকেতন ও বিশ্বভারতীর ২৩টি ঐতিহ্যবাহী বাড়ি ও স্থাপত্য ঘুরে দেখবে বলে সূত্রের খবর। আবাসিকদের দাবি, বিশ্বভারতী চত্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্যামলী, কালো বাড়ি, চৈত্য, উদয়ন, কোণার্ক বাড়ি থেকে শুরু করে বহু ঐতিহ্য়বাহী বাড়ি সংস্কার করা দরকার। এখন দেখার ইউনেস্কোর প্রতিনিধি দল পরিদর্শন করে কি রিপোর্ট দেয়।

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের