মণ্ডপসজ্জায় পাঁচমুড়ার টেরাকোটা পুতুলের চাহিদা তুঙ্গে, খুশি শিল্পীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : ঘর সাজানো থেকে শুরু করে বিভিন্ন সাজসজ্জায় টেরাকোটা শিল্পের তুলনা হয়না। বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা উল্লেখযোগ্য। পুজোর সময় এখানকার তৈরি টেরাকোটা দুর্গা পাড়ি দেয় দেশের বিভিন্ন প্রান্তে। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও পৌঁছে যায় এই টেরাকোটা দুর্গা। তবে এবার দুর্গা তৈরির বরাত তেমন না থাকলেও, মণ্ডপসজ্জার জন্য পুতুল তৈরির ব্যপর চাহিদা ছিল। রাত ভোর জেগে সেই বরাতের পুতুল তৈরি করেছেন শিল্পীরা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বরাত পেয়েছিলেন পাঁচমুড়ার শিল্পীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেগুলো পৌঁছে দিতে কালঘাম ছুটে গিয়েছে শিল্পীদের। ভিনরাজ্যেও এই টেরাকোটার চাহিদা তুঙ্গে। দুর্গোৎসবের হাত ধরেই ফের তালডাংরার পাঁচমুড়ার টেরাকোটা শিল্প ঘুরে দাঁড়াচ্ছে। টেরাকোটা শিল্পীরা জানাচ্ছেন, দুর্গার বরাত আসেনি বাইরে থেকে। কিন্তু মণ্ডপ সাজানোর জন্য মাটির পুতুল বা মডেলের ব্যাপক চাহিদা ছিল।

রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে যেমন চাহিদা ছিল, তেমন ছত্তিশগড় থেকে প্রায় ১ লক্ষ টাকার বরাত পাোয়া গিয়েছিল। সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। ধামসা, মাদল সহ বাংলার চিরাচরিত পাঁচ রকম বাদ্যযন্ত্র পুতুলগুলির হাতে ধরানো ছিল। কুলো, কলসি সহ অন্যান্য সামগ্রী হাতে পুতুলের চাহিদা রয়েছে রাজ্যে। বাঁকুড়ার কাটজুড়িডাঙা কেন্দুয়াডিহি ইলেক্ট্রিক সাব স্টেশন মোড় পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থিমের ভাবনায় টেরাকোটা শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে পাঁচমুড়া থেকে প্রায় দু’লক্ষ টাকার মাটির ঘোড়া দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। উল্লেখ্য, বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়ায় প্রায় শ খানেক পরিবার রয়েছে। এরা সকলেই টেরাকোটা শিল্পের সঙ্গে জড়িত। ৮-৮০ সকলেই কমবেশি ওই শিল্পের সঙ্গে যুক্ত। এবার পুজোয় মণ্ডপসজ্জার জন্য বরাত পেয়ে খুশি পাঁচমুড়াবাসী।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা