নির্বিঘ্নে ভোট চলছে মুর্শিদাবাদের দুই কেন্দ্রে! উঠছে বিক্ষিপ্ত অভিযোগ

নির্বাচন কমিশন জানিয়েছে, এদিন প্রথম দুই ঘন্টায় অর্থাৎ সকাল ৯টা পর্যন্ত মুর্শিদাবাদের ওই দুই কেন্দ্রে প্রায় ১৮ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। সামসেরগঞ্জে ভোট পড়েছে ১৬.৩২ শতাংশ ও জঙ্গিপুরে ভোট পড়েছে ১৭.৫১ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মার্চ-এপ্রিল মাসে। সেই সময় ভোট হওয়ার কথা ছিল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রেও। কিন্তু দুই কেন্দ্রের দুই ভোটার কোভিডের শিকার হয়ে মারা গেলে দুটি কেন্দ্রেই ভোটগ্রহণ স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই ভোট এদিন গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে শুরু হয়েছে ভোটদান পর্ব। নির্বাচন কমিশন জানিয়েছে, এদিন প্রথম দুই ঘন্টায় অর্থাৎ সকাল ৯টা পর্যন্ত ওই দুই কেন্দ্রে প্রায় ১৮ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। সামসেরগঞ্জে ভোট পড়েছে ১৬.৩২ শতাংশ ও জঙ্গিপুরে ভোট পড়েছে ১৭.৫১ শতাংশ। এদিন দুই কেন্দ্রেই কড়া নিরাপত্তার বেষ্টনি বজায় রাখতে কমিশন মোট ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। তার মধ্যে জঙ্গিপুরে ১৮ কোম্পানি এবং সামসেরগঞ্জে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।   

তবে এদিন দুই কেন্দ্রেই ভোটপর্ব নির্বিঘ্নে চললেও বিক্ষিপ্ত নানান অভিযোগ উঠতে শুরু করেছে। বুধবার রাতে সামসেরগঞ্জের ঘনশ্যামপুরে কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের নেতৃত্বে তৃণমূল কর্মী জিয়াউর রহমানের বাড়িতে হামলা ও বোমাবাজির অভিযোগ তুলেছেন ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। সেই ঘটনায় পুলিশ আবার মুর্শিদাবাদের জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা আনারুল হককে গ্রেফতার করেছে। কেননা আনারুল সম্পর্কে সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের ভাইপো। আবার এই কেন্দ্রেই এদিন সকালে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে আমিরুল ইসলামের বিরুদ্ধে। নকল ইভিএম দেখিয়ে তৃণমূল ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে তৃণমূল প্রার্থীর পাল্টা দাবি, ‘আমি সৌজন্য বিনিময় করেছেন মাত্র। কাউকে প্রভাবিত করার বিন্দুমাত্র বাসনা আমার নেই।’

উল্লেখ্য জঙ্গিপুর কেন্দ্রে বাম প্রার্থীর মৃত্যুতে স্থগিত করে দেওয়া হয়েছিল ভোট। সামসেরগঞ্জে ভোট স্থগিত করা হয় কংগ্রেস প্রার্থীর মৃত্যুর জন্য। সেই বকেয়া ভোটই এদিন অনুষ্ঠিত হচ্ছে। জঙ্গিপুরের লড়াইয়ে আছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, বিজেপির সুজিত দাস এবং আরএসপি প্রার্থী জানে আলম মিয়া। অন্যদিকে সামসেরগঞ্জের লড়াইয়ে আছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম, বিজেপির মিলন ঘোষ, কংগ্রেসের জইদুর রহমান ও সিপিএম মোদাসসর হোসেন।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের