ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে হলদিয়ার টাউনশিপ থেকে শুরু হয় এই 'ওয়াটার মেট্রো'-র যাত্রা। গন্তব্য নন্দীগ্রামের কেন্দ্যামারি ফেরিঘাট।

Share:

নিজস্ব প্রতিনিধি: যেমন কথা, তেমন কাজ! দায়িত্ব পেয়েই রাজ্যের জলপথে ‘ওয়াটার মেট্রো’ চালু করার ইঙ্গিত দিয়েছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিংহ। সেইমতো পুজোর আগেই চালু হয়ে গেল রাজ্যের প্রথম ‘ওয়াটার মেট্রো’। পরিষেবা পেয়েই খুশিতে আত্মহারা যাত্রীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে হলদিয়ার টাউনশিপ থেকে শুরু হয় এই ‘ওয়াটার মেট্রো’-র যাত্রা। গন্তব্য নন্দীগ্রামের কেন্দ্যামারি ফেরিঘাট।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া আসনের উপ নির্বাচন। সুতরাং উপভোটের আগেই নন্দীগ্রামের জলপথে এই পরিষেবা চালু করা রাজ্য সরকারের মাস্টার স্ট্রোক। বিজেপির অভিনব চালে বঙ্গ রাজনীতিও সরগরম। হলদি নদীর বুকে ভেসে বেড়াবে এই আধুনিক ‘ওয়াটার মেট্রো’। এর আগে সফলভাবেই শেষ হয়েছিল এর প্রথম মহড়া। জানা গিয়েছে, ‘ইংল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার’ তৈরি করেছে এই জলযানটি। নাম রাখা হয়েছে ‘এমভি কনকলতা বড়ুয়া’। এটিতে যাত্রী আসন সংখ্যা ৫০ এবং বাতানুকূল এই ‘ওয়াটার মেট্রোটি’ সম্পূর্ণ ব্যাটারিচালিত।

পরিবেশ বান্ধব এই জলযানটি তৈরি করতে প্রায় ২৫ কোটি টাকা খরচ হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। পরিবহন দফতরের নিয়ম মেনেই এর মহড়া নেওয়া হয়েছে। যাই হোক, পুজোর আগে জলপথে এই পরিষেবা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা। এই জলজানটিতে চড়ার জন্যে ভাড়া ধার্য করা হয়েছে পাঁচ থেকে ১০ টাকা। ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই জলযানটি। এই বিষয়ে এক যাত্রী জানিয়েছেন, ‘প্রথমবার এতে উঠব। আগে খেজুরিতে নদী পেরিয়ে যেতে হত। এবার ওয়াটার মেট্রোতেই যাওয়া যাবে। বিজেপি সরকার ভারতের শ্রেষ্ঠ জাতীয় দল। মাত্র চার মাস সরকারের দায়িত্ব পেয়েই রাজ্যের কোণায়-কোণায় নতুন শিল্প তৈরি করছে। পরিবহন ব্যবস্থাও উন্নত করছে।’

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?