দক্ষিণবঙ্গ জুড়ে আরও বাড়বে গরম, রবিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ। বেলা বাড়তেই নাভিশ্বাস উঠছে আমজনতার। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহ। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গ শুষ্ক থাকবে, নেই বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, গরমের দাপটের পাশাপাশি চলবে তাপপ্রবাহ। রবিবার পর্যন্ত রাজ্যে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা ।

বর্তমানে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে । কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ছুঁইছুঁই। হাওয়া অফিস জানিয়েছে বুধ এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমনের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে কবে কমবে বৃষ্টি তা এখন অধরা ।

উল্লেখ্য, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। অন্যদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। একথায়  খুব শীঘ্রই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁবে। বাতাসের মধ্যে আদ্রতা থাকবে ৮৯ শতাংশ। এরফলে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়া বাকি অঞ্চলে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয় এই দুই জেলাতে।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম