ঘূর্ণাবর্তের জেরে মঙ্গল থেকেই ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে

আগামী এই দুর্যোগ মোকাবেলায় কোমর বেঁধে প্রস্তুতি নিতে দেখা গেল রাজ্য সরকারকে। আশঙ্কা করা হচ্ছে টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফের কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় গুলাব বাংলায় তেমন প্রভাব ফেলতে না পারলেও নিম্নচাপের হাত থেকে কোনওমতেই রেহাই নেই দক্ষিণবঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা মায়ানমারের দিক থেকে ধেয়ে আসছে। আর এই ঘূর্ণাবর্তের প্রভাবেই আগামী ৪৮ ঘন্টা বানভাসি বৃষ্টি হতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সতর্কবার্তা পাঠানো হয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতেও। দীঘার সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হাওয়া অফিসের মত, আগামী ২৪ ঘণ্টায় মায়ানমার থেকে ধেয়ে আশা একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করবে। এর জেরেই মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দুই ২৪ পরগনাতেই ব্যাপক দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।

আগামী এই দুর্যোগ মোকাবেলায় কোমর বেঁধে প্রস্তুতি নিতে দেখা গেল রাজ্য সরকারকে। আশঙ্কা করা হচ্ছে টানা ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফের কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে বিগত কয়েকদিনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক মানুষের প্রাণ গিয়েছে। তাই এবার আগেভাগেই কলকাতা পুরসভাসহ ২৪টি জেলাকে সজাগ থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফ তরকেও। উপকূলবর্তী এবং নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা যাতে আর রাজ্যে না ঘটে তার জন্য রাস্তার আলো এবং ডিস্ট্রিবিউশন বক্স গুলোকে ঢেকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

গণেশ চতুর্থী ২০২৬: গণেশ মূর্তি কেনার সবচেয়ে শুভক্ষণ কবে?

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন