চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ বাড়লেও, কমল শনাক্তের হার

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসব যত এগিয়ে আসছে, ততই রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু-দুইই বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। আর প্রাণ হারিয়েছেন ১৪ জন। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে কলকাতা। তবে দৈনিক সংক্রমণ-মৃত্যু বাড়লেও শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৩ শতাংশে।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যের ১৪৭টি ল্যাবরেটরিতে নতুন করে আরও ৪৩ হাজার ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৮১ লক্ষ ৬ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৭৪৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ১৫ লক্ষ ৬৮ হাজার ৩২১ জন। শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১ দশমিক ৭৩ শতাংশে। একদিনে করোনার ছোবলে আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসের বলি হলেন ১৮ হাজার ৭৭৮ জন।’

সামান্য হলেও উদ্বেগ বাড়িয়েছে দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার কম হওয়া। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৪০ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৪১ হাজার ৯৬৩ জনে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩২ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৬টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৮০ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ