নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের প্রভাবে আজ বুধবারও বদলাবে না রাজ্যের আবহাওয়ার ছবি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতাতেও দিনভর মেঘলা আকাশের পাশপাশি দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে আরও সুস্পষ্ট হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিম -উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

কলকাতার আকাশ বুধবার মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা ৪.৩ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি বেশি। ফলে মঙ্গলবারের তুলনায় বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমের কিছু এলাকায় পরিস্থিতি তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলার এক বা দুই জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৪

উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এই তিন জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল