পরকীয়ায় বাধা স্বামী! খুন করে কাঠগড়ায় স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: পিসতুতো দেওরের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন স্ত্রী। সেই সম্পর্কের কথা জানতে পেরে যান স্বামী। আর তা থেকেই সংসারে শুরু হয়েছিল নিত্যদিনের অশান্তি। বিষয়টি পাঁচকান হতেও তাই বেশি সময় লাগেনি। মঙ্গলবার সকালেও লেগেছিল অশান্তি। কিন্তু বিকাল গড়াতেই সব চুপ। সবাই ভেবেছিলেন সেদিনের মতো বোধহয় অশান্তিতে দাঁড়ি পড়েছে। কিন্তু রাতের দিকে পিসতুতো দেওরের সঙ্গে বাড়ির বউ রাস্তায় দাঁড়িয়ে হু হু করে পেরিয়ে যাওয়া একের পর এক গাড়ি দাঁড় করাবার চেষ্টা করছে দেখে খটকা লাগে প্রতিনেশীদের। এদিকে শূনসান বাড়ি তখন অন্ধকারে ডুবে। সেই কারনেই প্রতিবেশীরা দুইজনকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আর তাতেই বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। দুইজনকে নিয়ে বাড়িতে আসতেই সিঁড়ির নিচ থেকে উদ্ধার হয় স্বামী তথা গৃহকর্তার ক্ষতবিক্ষত মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদা জেলার চাঁচোল মহকুমার হরিশ্চন্দ্রপুরে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তি বছর ৪০ এর রাম মুসোহার ছিলেন পেশায় রঙের মিস্ত্রি। তাঁর সঙ্গে বছর কুড়ি আগে বিয়ে হয় পঞ্চমীর। তাঁদের ১৮ বছরের এক ছেলেও আছে। গত বছর লকডাউনের সময় রামের বাড়িতে এসে থাকা শুরু করে তাঁর পিসতুতো ভাই মনোজ। তাঁর সেই সময় কোন কাজ না থাকায় রাম তাঁকে নিজের রঙের কাজে নিয়ে নিয়েছিল হেল্পার হিসাবে। কিন্তু সেই মনোজই পঞ্চমীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে।  বিষয়টি রামের বুঝতে বেশি সময় লাগেনি। তা নিয়েই সংসারে শুরু হয়েছিল অশান্তি। গতকাল রাতে পঞ্চমী আর মনোজকে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি দাঁড় করাবার চেষ্টা করতে দেখে তাদের আটক করে প্রতিবেশীরা। আর তাদের বাড়িতে ফিরিয়ে এনে ঘরের সব আলো জ্বালতেই সিঁড়ির নীচে প্লাস্টিকে জড়ানো অবস্থায় রামের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ মেলে। প্রাথমিক ভাবে অনুমান, পরকীয়ার পথের কাঁটা সরাতে পঞ্চমী আর মনোহ মিলে এই খুন করেছে।

ঘটনার জেরে পাড়া প্রতিবেশীরাই খবর দেয় পুলিশকে। কিন্তু এই দীর্ঘসময় রাম আর পঞ্চমীর বছর আঠারোর ছেলের কোনও সন্ধান মিলছিল না। পরে পাশের গ্রাম থেকে তাকে আটক করে গ্রামবাসীদের একাংশ। তার কথায় বিস্তর অসঙ্গতি থাকায় পুলিশ তাকেও আটক করেছে। পুলিশ পঞ্চমী আর মনোজকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে, মঙ্গলবার বিকালেই রামকে হাত-পা বেঁধে মাথা থেঁতলে খুন করে তারা দুইজনে মিলে। রামের ১৮ বছরের ছেলে সেই সময় সব কিচ্ছু দেখলেও সে সব চেপে যায়। খুনের পর রামের দেহ সিঁড়ির নীচে রেখে দিয়ে গোটা বাড়ি অন্ধকার করে এলাকা ছেড়ে পালাবার তাল করেছিল পঞ্চমী আর মনোজ। যদিও তার আগেই তারা ধরা পড়ে যায়। পুলিশ রামের দেহ উদ্ধার করার পাশাপাশি পঞ্চমী আর মনোজকেও গ্রেফতার করেছে।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের