এই মুহূর্তে

বেসরকারি হাসপাতালে রোগিণীর ‘শ্লীলতাহানি’, গণপিটুনি অভিযুক্তকে

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি হাসপাতালে রোগিণীকে শ্লীলতাহানির ঘটনায় শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের বোরহাট এলাকা। অভিযুক্ত ওই হাসপাতালের ওয়ার্ড বয়, তাঁকে মারধোর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন রোগীদের আত্মীয়পরিজন। এই ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে বোরহাট এলাকায়। পরিবার সূত্রে খবর, গত মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে বোরহাটের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি এক তরুণী। তাঁকে পরীক্ষা নিরীক্ষার পর ফিমেল ওয়ার্ডে ভর্তি করানো হয়।

বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ওই তরুণী বাড়ি ফেরার জন্য় জোর করতে থাকেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছুটি দিতে চাননি। কিন্তু ওই রোগীণী বাড়ি ফেরার জন্য জোর করতে থাকায় তাঁদের সন্দেহ হয়। তবুও বুঝিয়ে সুঝিয়ে তাঁকে হাসপাতালে রাখা হয়। শুক্রবার সকালেও সে ফের বাড়ি ফিরতে চায়। কারণ হিসেবে দাবি করেন, হাসপাতালের ওয়ার্ড বয় তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছে। অসুস্থ অবস্থায় তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এরপরই তাঁর পরিবার এবং অন্য়ান্য় রোগীদের আত্মীরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত ওয়ার্ড বয়কে ঘিরে ধরেন তরুণীর পরিজনেরা। ব্য়াপক মারধোর করা হয় এবং পুলিশের হাতে তুলে দেয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেলেনি বকেয়া DA, রাজ্যের মুখ্যসচিব–অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস

বেলডাঙা সহ ৪ টি থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগাতে ১ কোটি ৫৫ লক্ষ টাকা দিলেন ইউসুফ পাঠান

পরিবারের আপত্তি, প্রেমদিবসের আগে পালিয়ে বিয়ে করে আত্মহত্যার চেষ্টা যুগলের

ভুয়ো টিটিই সেজে প্রতারণার ফাঁদে ফেলে যাত্রীদের সর্বস্বান্ত করার অভিযোগে ধৃত দুই

কাশির নিষিদ্ধ সিরাপ পাচার করতে গিয়ে দিনহাটায় গ্রেফতার বিজেপি নেতা

সল্টলেক সেক্টর ফাইভে বহুতলের রেস্তোরাঁয় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ