এই মুহূর্তে

পুলিশি সহায়তায় এবার যাত্রীসাথী অ্যাম্বুলেন্স অ্যাপ, আর্থিক অনুদান ঘোষণা কমিশনারেটের

নিজস্ব প্রতিনিধি: যাত্রী সাথী অ্যাম্বুলেন্স পরিষেবার অ্যাপ পরিচালনার জন্য আর্থিক সংস্থানের নতুন ব্যবস্থা চালু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই অ্যাপটি পরিচালনাকারী বেসরকারি সংস্থা এবার থেকে রোগী পরিবহণের নির্ধারিত ভাড়ার উপর কমিশন নেবে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবার অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুক হলে ভাড়ার মধ্যে থেকে ১৫ টাকা কমিশন কাটা হবে। গত ১ ফেব্রুয়ারি থেকে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এই নিয়ম কার্যকর হয়েছে।

তবে নতুন এই ব্যবস্থাকে ঘিরে অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, কমিশনের টাকা চালু হলে মাসিক আয়ে প্রভাব পড়তে পারে। যদিও পুলিশ প্রশাসনের দাবি, চালকদের কোনও আর্থিক ক্ষতি হবে না। কমিশনারেটের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই কমিশনের টাকা অ্যাম্বুল্যান্স চালকদের নয়, মালিকদের কাছ থেকেই নেওয়া হবে।

আরও পড়ুন: টায়ার ফেটে উল্টে গেল পিকআপ ভ্যান, খড়্গপুরে মৃত ১, আহত ১০

উল্লেখযোগ্যভাবে, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুল্যান্স পরিষেবা রাজ্যে প্রথম চালু হয়েছে পশ্চিম বর্ধমান জেলাতেই। গত নভেম্বর মাসে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে জেলার প্রায় ১৭০ টি বেসরকারি অ্যাম্বুল্যান্সকে এই পরিষেবার আওতায় আনা হয়। এতদিন পর্যন্ত রোগী বহনের ক্ষেত্রে অ্যাপ পরিচালনকারী সংস্থাকে কোনও কমিশন দিতে হতো না, না চালকদের, না মালিকদের।

হঠাৎ করে কমিশন চালু করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কমিশনারেটের এসিপি সুধীর চৌধুরী জানান, অ্যাপটি পরিচালনার সঙ্গে যুক্ত তরুণরা সকলেই বেকার যুবক। তাঁদের উপার্জনের সুযোগ তৈরি করতেই অ্যাম্বুল্যান্স মালিকদের কাছ থেকে এই সামান্য কমিশন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, চালকদের মতামত মিশ্র। অ্যাম্বুল্যান্স চালক সৌরভ মোদক বলেন, যাত্রী সাথী অ্যাপের ফলে কাজ পাওয়া যেমন সহজ হয়েছে, তেমনি ভাড়ার টাকা পেতেও সুবিধা হচ্ছে। তবে কমিশনের অঙ্কটা একটু বেশি, কমানো হলে ভালো হয়।” আবার এক অ্যাম্বুল্যান্স মালিক মুর্তাজা হুসেন জানান, কমিশন দেওয়া নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর মতে, এই পরিষেবা চালু থাকলে রোগী ও অ্যাম্বুল্যান্স দু পক্ষই উপকৃত হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র রথ আটকানো নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte